সর্বশেষ খবর:

সন্ধান মিলেছে পিনাকের!


বহু জল্পনা-কল্পনার পর অবশেষে পদ্মায় ডুবে যাওয়া এমভি পিনাক-৬ নামের লঞ্চের সন্ধান পাওয়া গেছে। এমন দাবি মুন্সীগঞ্জের মেঘনা চেইন কপ্পা অ্যান্ড সাইকেল মার্টের পরিচালক ডুবুরি হাসানের।

আজ মঙ্গলবার সকাল নয়টার দিকে তিনি এ দাবি করেন।

টানা ৮দিন উদ্ধার তৎপরতার কোনো অগ্রগতি না পেয়ে সোমবার স্থগিত করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক। এরপর লঞ্চটির অবস্থান শনাক্ত করেন মো. হাসান। খুব শিগগিরই লঞ্চটি উদ্ধার করা হবে বলে জানান তিনি।

এ ব্যাপারে মেঘনা চেইন কপ্পা অ্যান্ড সাইকেল মার্টের পরিচালক মো. হাসান জানান, সোমবার সকালে সনাতন পদ্ধতিতে ২০ জনের একটি দল লঞ্চটির অবস্থান নিশ্চিত করে।

তিনি জানান, এরপর চেইন কপ্পা দিয়ে মাঝ পদ্মায় লাল চিহ্নের একটি ছোট ড্রাম দিয়ে লঞ্চটি বেঁধে রাখা হয়। প্রবল স্রোতের কারণে উদ্ধার কাজ কিছুটা ব্যাহত হয়েছে বলে জানান তিনি।

মো. হাসান জানান, খুব শিগগিরই লঞ্চটি উদ্ধার করা হবে। গভীর রাত পর্যন্ত উদ্ধারকাজে অনেক অগ্রগতি হয়েছে। এ কথা নিশ্চিত করেন সাংবাদিকদের ।

উল্লেখ্য, মাওয়া-কাওড়াকান্দি নৌ-রুটে গত ৪ আগস্ট ১১টার দিকে মাদারীপুরের কাওড়াকান্দি ঘাট থেকে মাওয়াগামী লঞ্চটি প্রায় ৩ শতাধিক যাত্রী নিয়ে ডুবে যায়। এ ঘটনায় ৪৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়।
    Blogger Comment
    Facebook Comment