শ্রেণীকক্ষে নবম শ্রেণীর এক ছাত্রীকে দইয়ের সঙ্গে নেশাদ্রব্য খাইয়ে পালাক্রমে ধর্ষণ করেছে কয়েকজন লম্পট।
বৃহস্পতিবার ধামরাইয়ের বালিয়া ইউনিয়নের প্রত্যাশা আদর্শ উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে। ঘটনা জেনে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা এগিয়ে এলে ধর্ষকরা পালিয়ে যায়। পরে শিক্ষক-শিক্ষার্থীরা ওই স্কুলছাত্রীকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
সে এখন ওই হাসপাতালের আইসিইউ (নিবিড় পরিচর্যা কেন্দ্র) বিভাগে চিকিৎসাধীন রয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।
এঘটনায় এলাকায় ব্যাপক তোলপাড় চলছে। এলাকাবাসী ধর্ষকদের কঠোর বিচারের দাবি জানিয়েছেন। ধর্ষকদের বিচার দাবিতে এলাকাজুড়ে বিক্ষোভ মিছিল করেছেন তারা। তবে ধর্ষকদের চিনতে পারলেও স্কুল কর্তৃপক্ষ তাদের আড়াল করার চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে।
এ ব্যাপারে প্রত্যাশা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম বলেন, স্কুলছাত্রীর বাবাও একজন শিক্ষক ছিলেন। গতবছর তিনি স্ট্রোক করে মারা গেছেন। মারা যাওয়ার আগে তিনি ওই স্কুলছাত্রীকে আমার হাতে সোপর্দ করে গেছেন। কাজেই ধর্ষকরা কোনভাবেই পার পাবেনা। তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Blogger Comment
Facebook Comment