সর্বশেষ খবর:

রোনালদোকে হটিয়ে বর্ষসেরার খেতাব মেসির দখলে



চার বছর পর লিওনেল মেসিকে পেছনে ফেলে বর্ষসেরার খেতাব জিতেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে জনপ্রিয়তার দিক থেকে এখনো মেসিকে পেছনে ফেলতে পারেননি তিনি।

সর্বশেষ প্রকাশিত ইএ স্পোর্টসের বহুল জনপ্রিয় ফিফা-১৫ গেমের প্লেয়ার রেটিংয়ে রোনালদোকে হটিয়ে বর্ষসেরার খেতাব নিজের দখলে নিয়েছেন মেসি। গত এক বছরে লিগ এবং কাপ গেমে ভার্চুয়াল খেলোয়াড়দের ব্যবহার করার পর তাদের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে এই রেটিং করা হয়েছে।

গেমস রেটিংয়ে ভুবনের দুই সেরা খেলোয়াড়ের মধ্যে লড়াইটা হয়েছে সেয়ানে-সেয়ানে। ১০০ পয়েন্টের মধ্যে মেসির নামের পাশে স্কোর যোগ হয়েছে ৯৩।

রোনালদোর ঝুলিতে জমা পড়েছে ৯২। মাত্র ১ পয়েন্টের জন্য পর্তুগিজ যুবরাজকে পেছনে ফেলেছেন মেসি! আর তৃতীয় স্থানে রয়েছেন আরিয়েন রোবেন। ডাচ ফুটবলার পেয়েছেন ৯০ পয়েন্ট।

    Blogger Comment
    Facebook Comment