মোহাম্মদ আশরাফুলের তিন বছর শাস্তি কমিয়ে ৫ বছর করা হয়েছে।
সোমবার বিসিবির ট্রাইব্যুনাল আশরাফুলের আপিলের পরিপ্রেক্ষিতে এ রায় দেন।
এর আগে গত ১৮ জুন ট্রাইব্যুনাল আশরাফুলকে ৮ বছর নিষিদ্ধ এবং ১০ লাখ টাকা জরিমানার রায় দেন যা গত বছরের ৭ জুলাই থেকে কার্যকর হয়েছে।
রায় ঘোষণার পর নির্ধারিত ২২ দিনের মধ্যে তিনি শাস্তি কমানোর আপিল করায় সোমবার ট্রাইব্যুনাল তার আদেশে বলেন, আশরাফুল নিষিদ্ধ থাকবেন পাঁচ বছর, যা কার্যকর হবে গত বছরের ১৩ আগস্ট থেকে।
তবে বিসিবি/আইসিসি আয়োজিত দুর্নীতি বিরোধী শিক্ষা এবং প্রশিক্ষণ কর্মশালায় অংশ গ্রহণ এবং আইসিসির কাছ থেকে ভালো আচরণের সনদ পাওয়া সাপেক্ষে শেষ দুই বছরও তার শাস্তি মওকুফ হতে পারে। সে ক্ষেত্রে তিনি ২০১৬ সালের ১৩ আগস্ট থেকে খেলায় ফিরতে পারবেন।
তবে তার ১০ লাখ টাকা জরিমানা বহাল রয়েছে।

Blogger Comment
Facebook Comment