
৬৭ বছর বয়সে এসে রেলমন্ত্রী মুজিবুল হক শুরু করেছেন জীবনের নতুন অধ্যায়। বিয়ে করেছেন কিছুদিন আগে আর এখন চলছে বৌভাতের চূড়ান্ত প্রস্তুতি। ৫শ' খাসি আর ৫ হাজার মুরগি দিয়ে হবে অতিথি আপ্যায়ন।
শুক্রবার ১৪ নভেম্বর জাতীয় সংসদের এলডি হল চত্বরে দ্বিতীয় বৌভাতের চলছে প্রস্তুতি। এই প্রস্তুতি শুরু হয়েছে ৩ নভেম্বর।
গত ৩১ অক্টোবর মন্ত্রী মুজিবুল হক নিজের জীবন সঙ্গিনী হিসেবে বেছে নেন হনুফা আক্তার রিক্তাকে। প্রথম বৌভাত অনুষ্ঠান সম্পন্ন হয়েছে কুমিল্লাতে।
মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা জানিয়েছেন, বৌভাতে ৬ হাজার আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। ইতোমধ্যে দাওয়াতি কার্ড বিতরণ শেষ হয়েছে। এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।তিনি বলেন, ৫০০ খাসি ও ৫০০০ মুরগী রাখা হয়েছে। মেন্যুতে থাকছে খাসির বিরিয়ানি, মুরগির রেজালা, বোরহানী ও জর্দা।
গত ৩ নভেম্বর থেকে ৪০ জন লোক এখানে রাত-দিন ব্যস্ত সময় কাটাচ্ছেন। এখনো শেষ হয়নি কাজ। আশা করছি রাতের মধ্যেই সব ঠিক হয়ে যাবে। মোট ১১ দিন লাগছে শুধু ডেকোরেশনেই।
তিনি জানান, ভিআইপিদের জন্য এলডি হলের ভেতরে রাখা হয়েছে বিশেষ ব্যবস্থা। তাছাড়া থাকছে ৩ হাজার ৮শ' লোকের একসঙ্গে বসে খাওয়ার সুযোগ।
Blogger Comment
Facebook Comment