সর্বশেষ খবর:

নতুন ছবির আইটেম গানে নায়লা নাঈম


এবার নতুন একটি চলচ্চিত্রের আইটেম গানে দেখা যাবে মডেল নায়লা নাঈমকে। ছবিটির নাম রাত্রির যাত্রী। এই ছবির আইটেম গানে নাচবেন তিনি।
এরই মধ্যে নায়লা বেশকিছু বিজ্ঞাপনচিত্র ও নায়িকা হিসেবেও চুক্তিবদ্ধ হয়েছেন।
ছবির আইটেম গান প্রসঙ্গে নায়লা নাঈম বলেন, অনেক পরিচালকের সঙ্গেই আইটেম গান নিয়ে কথা হয়। তবে রাত্রির যাত্রীতে আমার উপস্থিতিটা দর্শক অন্য রকমভাবে দেখবেন।’
রাত্রির যাত্রীর পরিচালক হাবিবুল ইসলাম বলেন, তাঁকে সবাই যেভাবে দেখে অভ্যস্ত, সেভাবে দেখানো হবে না।
রাত্রির যাত্রীর প্রধান চরিত্রে অভিনয় করছেন মৌসুমী। এরই মধ্যে সিনেমাটির শুটিং শুরু হয়েছে। আগামী মাসে আইটেম গানটির দৃশ্য ধারণের কথা রয়েছে বলে জানান পরিচালক।
    Blogger Comment
    Facebook Comment