শিগগিরই তুলে নেয়া হচ্ছে ১ টাকা ও ২ টাকার মুদ্রা(কয়েন ও নোট)। সর্বনিম্ন মুদ্রা হিসেবে চালু হবে ৫ টাকার মুদ্রা।
রোববার সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এ তথ্য জানান।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান, অর্থসচিব মাহবুব আহমেদ, এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমানসহ অর্থ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ব্যবসায়ীদের সঙ্গে ভ্যাট আইন সংশোধন নিয়ে বৈঠক করেন অর্থমন্ত্রী।
বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, সর্বনিম্ন মুদ্রা হবে ৫ টাকা। বাজারে প্রচলিত এক টাকা ও দুই টাকার মুদ্রা ও কাগুজে টাকার প্রচলন থাকবে না। প্রচলিত এই মুদ্রা বাজার থেকে উঠিয়ে নিতে প্রায় তিনশ কোটি টাকা লাগবে। এই মুদ্রা ও কাগুজে টাকা উঠিয়ে নেওয়ার পর পাঁচ টাকার নতুন নোট চালু করা হবে।

Blogger Comment
Facebook Comment