নারীরাও কি পুরুষদের মত হস্তমৈথুন করে? করলে সেটা কেন ও কীভাবে করে? বেশিরভাগ পুরুষ যেমন হস্তমৈথুন করেন, নারীরাও কি তাই? এটা করতে গিয়ে তাঁদের হাইমেনের কোন ক্ষতি হয় কি? বিস্তারিত জানতে চেয়ে মেইল করেছেন অনেকেই।
উত্তর : হস্তমৈথুন এমন একটা জিনিস যা সৃষ্টির আদি থেকে মানব সমাজে আছে। বলাই বাহুল্য যে নারী ও পুরুষ উভয়েই এই বিষয়টির সাহায্য নিয়ে থাকেন নিজের যৌনাকাঙ্ক্ষাকে তৃপ্ত করতে। যে কারণে পুরুষ হস্তমৈথুন করে থাকেন, একই কারণে করেন নারীরাও। উদ্দেশ্য হচ্ছে চরম তৃপ্তি লাভ।
তবে হ্যাঁ, আমাদের দেশের নারীদের মাঝে হস্তমৈথুনের ব্যাপারটা পশ্চিমা দেশের তুলনায় অনেক কম। আমাদের দেশের নারীরা স্বভাবতই লজ্জাশীল বিধায় এবং ধর্ম ভিরুতার কারণে এই ধরণের কাজ করেন না। তবে পশ্চিমা দেশে এটি খুবই সাধারণ একটি বিষয়।
এগুলো ছাড়াও নানান রকমের সেক্স টয় কিনতে পাওয়া যায় যেগুলো পুরুষাঙ্গের অনুরূপ। ভ্রাইবেটর নামক একটি যন্ত্রও পাওয়া যায়, যা ছোট থেকে বড় নানান আকৃতির হয়ে থাকে। এটাও নারীদের হস্তমৈথুনে বিশ্বজুড়ে বহুল ব্যবহৃত।
কুমারী নারী যদি হস্তমৈথুন করেন তবে তার হাইমেনের ক্ষতি হতে পারে। পুরুষাঙ্গের ন্যায় সেক্স টয় ব্যবহার করলে হাইমেন ছিঁড়ে যাওয়াটা খুবই স্বাভাবিক। তাই এই কাজ হতে বিরত থাকাই উত্তম। নারীদের হস্তমৈথুনে এটা ছাড়া তেমন কোন ক্ষতির সম্ভাবনা নেই। তবে আজেবাজে সেক্স টয় ব্যবহার করলে যোনিতে প্রদাহ শ নানান রকমের ইনফেকশন হতে পারে।

Blogger Comment
Facebook Comment