সর্বশেষ খবর:

মোটরসাইকেলে সঙ্গী, ১২ চালকের দণ্ড

সরকারি নির্দেশ অমান্য করে সঙ্গী নিয়ে মোটরসাইকেল চালানোর দায়ে লক্ষ্মীপুরের রামগতিতে ১২ জনকে অর্থদণ্ডে দাণ্ডিত করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাদের প্রত্যেককে ২শ টাকা করে জরিমানা করেছেন আদালত। পরে জরিমানা আদায় করে তাদের ছেড়ে দেয়া হয়।

সোমবার সন্ধ্যা ৬টায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ দেলোয়ার হোসেন তাদেরকে এ দণ্ডাদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান, হরতাল-অবরোধে নাশকতা রোধের লক্ষ্যে বিআরটিএ-এর নির্দেশনা বাস্তবায়নে বিকেলে রামগতি-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের রামগতি উপজেলা সদর আলেকজান্ডার বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

ওই সময় সরকারি নির্দেশ অমান্য করে সঙ্গী নিয়ে মোটরসাইকেল চালানোর অপরাধে ১২ চালককে আটক করে তাদের প্রত্যেকের কাছ থেকে দুইশ’ টাকা করে জরিমানা আদায় করা হয় বলে তিনি জানান।
    Blogger Comment
    Facebook Comment