সর্বশেষ খবর:

পাঁচ দফা দাবিতে আন্দোলনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা


পাঁচ দফা দাবিতে আন্দোলনে নেমেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা।

বুধবার ২৫ ফেব্রুয়ারি শুক্রাবাদ ক্যাম্পাসের সামনে আন্দোলন করে শিক্ষার্থীরা। পরে শিক্ষকরা তাদের ছত্রভঙ্গ করে দেয়। তারপর সিএসসি বিভাগের সামনে শিক্ষার্থীরা আবারো জড়ো হয়ে মিছিল করে। অনেক শিক্ষার্থীর আইডি কার্ড নিয়ে গেছে দায়িত্বরত কর্মকর্তারা। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রস্তুত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার ২৫ ফেব্রুয়ারি শুক্রাবাদ ক্যাম্পাসের মেইন বিল্ডিংয়ের আবারও জড়ো হয়ার ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকাল ১০ টায় তারা জরো হবেন বলে জানিয়েছেন।

এক শিক্ষার্থী জানিয়েছেন, দাবি না মানা পর্যন্ত আন্দোলন থামানো যাবে না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবসার জন্য আমরা জীবনের ঝুঁকি নিতে চাইনা৷

তাদের দাবি মানা না হলে পরিস্থিতি আরও খারাপ হবে তিনি অভিযোগ করেন, অন্যান্য প্রাইভেট বিশ্ববিদ্যালয় শিক্ষাদান করলেও আর ড্যাফোডিল শিক্ষা ব্যবসা করে৷

ড্যাফোডিল শিক্ষার্থীরা তাদের দাবি সম্পর্কে যা লিখেছেন তা দেয়া হল:

১. শিক্ষা নিয়ে ব্যবসা বন্ধ করুন, শিক্ষার্থীদের জীবন নিয়ে ব্যবসা করবেন না৷ দেশের পরিস্থিতি শান্ত না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ করা হোক। আপনাদের শিক্ষা ব্যবসার বলি নিজের জীবন দিয়ে দিতে চাই না৷

২. কোনো ডিপার্টমেন্টে প্রতি সেমিষ্টারে তিনটি সেকশন এবং ৯০ জনের বেশি ছাত্র/ছাত্রী ভর্তি করানো যাবে না৷ প্রতি সেকশনে ত্রিশ জন ভর্তি করাতে হবে৷

৩. তৃতীয় সেমিষ্টারের পর থেকে কোনো লেকচারার এর ক্লাস করতে চাইনা, চাই সিনিয়র লেকচারের ক্লাস এবং পঞ্চম সেমিষ্টারের পর প্রফেসরদের দ্বারা ক্লাস করাতে হবে৷

৪. ভার্সিটির অফিসিয়াল, কো-অর্ডিনেটর কর্তৃক শিক্ষার্থীদের প্রতি দূর্ব্যবহার বন্ধ করা হোক, অযথা শিক্ষার্থীদের হয়রানি বন্ধ করা হোক৷

৫. নামেমাত্র সিলেবাস শেষ করা বন্ধ করুন, শিক্ষার্থীরা টাকা দিয়ে পরে বিশ্ববিদ্যালয় তাদের টাকা নেয় এই টাকার সঠিক বিনিময় দান করুন৷

এসব আমাদের যৌক্তিক দাবি, এই দাবি বাস্তবায়নের লক্ষ্যে বৃহস্পতিবার মেইন বিল্ডিংয়ের নীচে রেজিষ্ট্রার অফিসের সামনে শান্তিপূর্ন অবস্থান নিবো আমরা।


    Blogger Comment
    Facebook Comment