সমসাময়িক অন্যান্য অভিনেত্রীরা যখন সিনেমা থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন তখন ঋতুপর্না সেনগুপ্ত একের পর এক এক্সপেরিমেন্টাল কিংবা সাহসী চরিত্রে অভিনয় করে সমালোচনায় কেন্দ্রবিন্দু হচ্ছেন প্রতিনিয়ত। দীর্ঘদিন ধরে কমার্শিয়াল ছবির পাশাপাশি প্যারালাল ছবিতেও সমান তালে কাজ করে বিতর্কের কেন্দ্রেও আসছেন তবুও আবার সংবাদ মাধ্যমের প্রতিটি প্রশ্নেরও জবাব দিচ্ছেন সাহসের সাথে। তার বক্তব্য মতে পর্দায় তিনি বরাবরই চরিত্রের প্রয়োজনে খোলামেলা। তার অভিনীত কয়েকটি সিনেমা যেগুলোর সাহসী অভিনয়ের জন্য তাকে জবাব দিতে হয়েছে সমালোচক এবং মিডিয়ার কাছে।
টান: মুকুল রায়চৌধুরির ছবি ‘টান’ এর বিষয়টাই জলবেশ্যা হওয়ায় তাতে যে উত্তেজক দৃশ্য থাকবে তা তো স্বাভাবিক৷কিন্তু রাজেশ শর্মার সঙ্গে ঋতুপর্ণার শারীরিক আদানপ্রদানের দৃশ্যটি ছবির উত্তেজনার পারদকে বেশ খানিকটা বাড়িয়ে দিয়েছিল।
আরোহণ: পিনাকী চৌধুরির এই ছবিতে ঋতুপর্ণা এক দেহাতি মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন। সমদর্শীর সঙ্গে দুর্দান্ত এক অন্তরঙ্গ প্রেমের দৃশ্যে তিনি অসাধারণ আবেদনময় অভিনয় করেছিলেন।
তিনকন্যা: অগ্নিদেব চট্টোপাধ্যায় পরিচালিত ‘তিনকন্যা’ ছবিটি সেন্সরের কোপে পড়েছিল শুরু থেকেই৷তার কারণও আছে অবশ্যই। ঋতুপর্ণার সঙ্গে সুদীপ মুখোপাধ্যায় ও অভিনেত্রী উন্নতি দাভারার বেশ কিছু চরম অন্তরঙ্গ দৃশ্য ছিল।
আকর্ষণ: দেবরাজ সিনহা পরিচালিত এই ছবিটিতে আবার সমদর্শীর সঙ্গেই ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেছিলেন ঋতুপর্ণা। দুজনেই খুবই সাবলীলভাবে দৃশ্যটিতে অভিনয় করায় দর্শকরা রীতিমতো শিহরিত হয়েছিল।




Blogger Comment
Facebook Comment