সর্বশেষ খবর:

বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রীর লাস্ট কিস…

sanzida tonmoy

লাস্যময়ী সানজিদা তন্ময়। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিষয়ে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন তিনি। ফরিদপুরে জন্ম নেওয়া সানজিদার বাবা আব্দুল মতিন সিদ্দিকী ও মা নাইমা সিদ্দিকী দুজনেই সরকারি চাকুরে ছিলেন। তাই বিভিন্ন জেলায় পড়াশোনা করতে হয়েছে তাকে।

পড়াশোনা নিয়ে সিরিয়াস ওই ছাত্রীটি হঠাৎ করেই রঙ্গীন ভুবনের স্বপ্ন দেখতে থাকেন। নাম লেখান ভিট চ্যানেল আই টপ মডেল প্রতিযোগিতায়। এনিয়ে মায়ের সঙ্গে অনেকদিন কথা হয়নি তার। তবুও থেমে থাকেননি তিনি। এগিয়ে গেছেন।

ভিট তারকা হয়ে আলোচনায় আসেন সানজিদা। গ্ল্যামারের গুনে পরিচালকদের নজরে আসে তিনি। শিহাব শাহীনের নাটক ‘মন ফড়িংয়ের গল্প’ ছিল তার অভিনীত প্রথম নাটক। সানজিদা অভিনীত টিভি নাটকের মধ্যে রয়েছে, ‘থানার নাম শনির আখড়া’, ‘জয়িতা’, ‘সখী ভালোবাসা কারে কয়’, ‘নির্বিকার মানুষ’, ‘কৃষ্ণকলি’, ‘জব্বার আলী, গাধাপুত্র’, ‘ইমোশনাল আব্দুল মতিন’, ‘নীলার অপমৃত্যু’, ‘দোলন আমার দোলন’ প্রভৃতি।

এখানেই থেমে থাকেননি তিনি। নাম লেখান বড় পর্দায়। জানিয়েছেন পুরোপুরি বাণিজ্যিক ছবিতে অভিনয় করতে চান তিনি। এ ঘোষণার পর থেকেই তাকে নিয়ে ভাবতে থাকে পরিচালকরা।

এবার তিনি ”লাস্ট কিস” নামে একটি ছবিতে অভিনয়ের সুযোগ পেয়েছেন। ওই ছবিতে তাকে খোলামেলোভাবে উপস্থাপনা করা হচ্ছে। সানিজিদারও এতে আপত্তি নেই বলে জানা গেছে। ছবিটি পরিচালনা করবেন জাজ মাল্টিমিডিয়ার কর্মকর্তা লিটন।

এটি সানজিদার ক্যারিয়ারের তৃতীয় ছবি। এর আগে সানজিদা ”বাপজানের বায়োস্কোপ” ও ”টার্গেট” শিরোনামের দুটি ছবিতে অভিনয় করেছেন।
    Blogger Comment
    Facebook Comment