সর্বশেষ খবর:

রাজবাড়ীতে গড়ে উঠেছে সাপের খামার (ভিডিও)

রাজবাড়ীর কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের কলকলিয়া গ্রামের বেশ কয়েক জন তরুণ নিজ উদ্যেগে সাপের খামার গড়ে তুলেছেন। কমনক্রাট, র‍্যাটল-ভেসপার, গোখরা, দাঁড়াশ-সহ তাদের খামারে রয়েছে অন্তত পঞ্চাশ প্রজাতির বিষধর সাপ।

এ খামারীদের উদ্দেশ্য সাপের বিষ সংগ্রহ, সংরক্ষন এবং বাণিজ্যিকভাবে রপ্তানী করা। বাংলাদেশে এ ধরনের সাপের খামার হাতে গোণা। রাজশাহী ,পটুয়াখালী ও রাজবাড়ীতে ছাড়াও এ ধরনের সাপের খামার করার চেষ্টায় রয়েছে দেশের অনেক তরুণ।

অন্তত তিন বছর ধরে খামারগুলি গড়ে তোলার তাদের এ চেষ্টা যেনো ব্যার্থ না হয় তার জন্য প্রয়োজন সরকারী নিবন্ধন । সাপের খামারীদের সমস্যা আর সম্ভাবনা নিয়ে আয়োজিত সেমিনারের মধ্য দিয়ে সেসব দাবিই তুলে ধরলেন তারা।

সেমিনারের মূল প্রতিপাদ্য ছিলো প্রকৃতি পরিবেশের ভারসাম্য রক্ষায় চিকিৎসা ও স্বাস্থ্য সেবায় সাপের ভূমিকা। বাংলাদেশ স্নেক ফার্মিং এ্যাসোসিয়েশন এর সভাপতি রবিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলার সিভিল সার্জন ডাঃ মাহাবুবুল হক । সাপের খামার হতে দেশ বিরাট অংকের বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারে, খাতটি এমনি সম্ভাবনার। বিপুপ্ত প্রায় অনেক প্রজাতির সাপকে বাঁচিয়ে রাখাও সম্ভব এসব খামারের মধ্য দিয়ে।


    Blogger Comment
    Facebook Comment