হতে চেয়েছিলেন নার্স৷ ভর্তিও হয়েছিলেন এক ইনস্টিটিউটে৷ জোরকদমে চালিয়েছিলেন পড়াশোনা৷ কিন্তু শেষ পর্যন্ত অন্য কিছুই বরাদ্দ ছিল সানি লিওনের জন্য৷ আর তাই নার্স হতে চেয়ে পর্ণস্টার বনে গিয়েছিলেন সানি৷
সেখান থেকে বলিউডে ফিরেছেন বেশ কয়েক বছর হল৷ সম্প্রতি এক তথ্যচিত্রে নিজের জীবনের সব খুঁটিনাটি খুলে বলেছেন সানি লিওন৷
বলিঅন্দরের খবর, কানাডায় পর্নস্টার হিসাবে সানির উত্থান থেকে হিন্দি ফিল্মের দুনিয়ার পা রাখা পর্যন্ত সানির জীবনের বর্ণময় অভিজ্ঞতা তথ্যচিত্রে তুলে রাখছেন এক পরিচালক৷ দিলীপ মেহতা নামে এই পরিচালক পেশায় ছিলেন চিত্র সাংবাদিক৷ এখন তিনি পরিচালনাও করেন৷ সানির জীবনের খুঁটিনাটি ক্যামেরাবন্দি করে রাখা তাঁরই ভাবনাপ্রসূত৷
নার্স হওয়ার যখন পড়াশোনা করছিলেন সানি, তখন এক ডান্সার বন্ধুর মারফত আলাপ হয় এক ম্যাগাজিনের ফটোগ্রাফারের সঙ্গে৷ সেখান থেকেই খোলে পর্ন ইন্ডাস্ট্রির দরজা৷ রাতারাতি বদলে যায় তাঁর জীবন৷ আবার সে ইন্ডাস্ট্রির শীর্ষে থাকতে থাকতেই চলে আসেন বিগ বসের আসরে৷ সেখান থেকে একটার পর একটা বলিউডি ছবিতে অভিনয় করে চলেছেন৷ সানি নিজেও জীবনের এই যাত্রাপথ তুলে রাখতে চান৷কারণ বলিউডের একজন অভিনেত্রী হওয়া সত্তবেও তাঁর অতীত নিয়ে কৌতূহলের শেষ নেই৷ অনেকেই ভাবেন, তিনি বোধহয় পর্নস্টারই হতে চেয়েছিলেন৷ সেই ভুল ধারণা কাটাতেই এই তথ্যটিত্র সানির কাছে জরুরি মনে হয়েছে৷ পর্নস্টার হলেও তাঁর জীবনেও যে ভাঙাগড়া আছে, সংগ্রাম আছে তাইই সকলকে এই তথ্যচিত্রের মাধ্যমে জানাতে চান সানি৷

Blogger Comment
Facebook Comment