সর্বশেষ খবর:

নলডাঙ্গায় সাপের মিলনের বিরল দৃশ্য (ভিডিও সহ)



নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগরে সাপের মিলনের বিরল দৃশ্য প্রত্যক্ষ করা গেছে। বুধবার (০১ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার মাধনগর গ্রামের মকিম মন্ডলের পুকুরে এ দৃশ্য দেখা যায়। প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রায় আধা ঘণ্টাব্যাপী এ ঘটনা চলতে থাকে। এ সময় অনেকেই প্রত্যক্ষ করেন এ দৃশ্য। এ সময় অনেকে মোবাইল ফোনে দুর্লভ এ দৃশ্য ধারণ করেন। রাব্বী হোসেন নামে কলেজ পড়ুয়া এক ছাত্র দুপুরে নাটোর প্রেসক্লাবে মোবাইলে ধারণ করা এ ঘটনার ভিডিও চিত্র নিয়ে আসেন। পুকুর মালিক মকিম মন্ডল ও এলাকাবাসী জানান, প্রতিদিনের মতো দুপুরে পুকুর পাড়ে গোসল ও নিত্য প্রয়োজনীয় কাজের জন্য গ্রামের নারীরা যান। এ সময় দৃশ্যটি দেখতে পেয়ে তারা সবাইকে জানান। এ তথ্য দ্রুত চারদিকে ছড়িয়ে পড়লে স্থানীয় উৎসুক জনতা পুকুর পাড়ে ভিড় জমায়।
    Blogger Comment
    Facebook Comment