১. ‘এক পেহেলি লীলা’য় প্রথমবারের মতো দ্বৈত চরিত্রে অভিনয় করলেন সানি লিওন।
২. বিগ বসের মাধ্যমেই বলিউড পাড়ায় ঢোকেন সানি। এখন পর্যন্ত আর কোনও বিগ বস তারকা এটা পারেননি।
৩. ইন্টারনেটে সার্চে তিনি এক নম্বরে। আর সামগ্রিক বিচারে অনলাইন তালিকায় তিনি ক্যাটরিনা কাইফ আর দীপিকা পাডুকোনের সমান র্যাংকে আছেন।
৪. সানির মা (পাঞ্জাবি) বলিউডের বিরাট ভক্ত। বিশেষ করে মাধুরি দিক্ষিত বলতে অজ্ঞান ছিলেন তিনি। তাই মাধুরির সঙ্গে দেখা করাটা ছিল সানির জীবনে এক ঐতিহাসিক ঘটনা।
৫. সানির এক ভাই আছেন। যুক্তরাষ্ট্রে শেফ-এর কাজ করেন।
৬. ‘এক পেহেলি লীলা’তেও যথারীতি কণ্ঠ ডাব করতে হয়েছে সানিকে। তবে হিন্দি শিখছেন তিনি। এ কাজে তিনি একা নন। এর আগে বলিউডে প্রতিষ্ঠিত হওয়ার পাশাপাশি হিন্দি ভাষার ওপর দখল নিতে হয়েছে ক্যাটরিনা কাইফ ও নারগিস ফাখরিকে।
৭. পুজা ভাটের হাত ধরেই বলিউডে আসেন সানি লিওন। তবে ‘জিসম-২’ এর পর পুজার সঙ্গে তার দূরত্ব তৈরি হয়।
৮. সানির যাবতীয় ভরসার কেন্দ্রবিন্দু হচ্ছেন তার স্বামী ডেনিয়েল ওয়েবার। পর্নোতারকা যখন ছিলেন, তখনও দুজন বিজনেস পার্টনার ছিলেন। এখন ডেনিয়েলও বলিউডের নায়ক হওয়ার পথে আছেন।
৯. সানি লিওন এখন ছবিতে অভিনয়ের জন্য ক্যাটরিনা কাইফের সমান পারিশ্রমিক হাঁকছেন।

Blogger Comment
Facebook Comment