উপকরণ
তরমুজের ভেতরের সাদা অংশ – ১ কাপ
আপনার পছন্দের যে কোন সুগন্ধী লেবু – ১ টা
চিনি – ৬/৭ টেবিল চামচ
বিট লবণ – ১/২ চা চামচ
পুদিনা পাতা – ৫/৬ টা (ডাটা বাদে শুধু পাতা)
পানি – প্রয়োজন মত
প্রণালি
-তরমুজের বাইরের সবুজ খোসা আর ভেতরের লাল অংশ বাদ দিয়ে কেবল ভেতরের সাদা অংশ ছোট করে কেটে নিতে হবে।
-তারপর পুরো একটা লেবুর রস, চিনি, বিট লবণ, পুদিনা পাতা আর পানি দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে।
-ব্লেন্ড হয়ে গেলে একটু টেস্ট করে দেখবেন লবণ-চিনি-টকের পরিমাণে ঠিক মত সামঞ্জস্য আছে কিনা। নতুবা আপনি আপনার নিজস্ব স্বাদ অনুযায়ী উপরে উল্লিখিত পরিমাণে কম-বেশি করে নিতে পারেন।
-ফ্রিজে রেখে ঠাণ্ডা করে অথবা ওপরে বরফ দিয়ে পরিবেশন করুন এই অসাধারণ শরবত যা এই গরমে আপনাকে নিঃসন্দেহে সতেজ অনুভূতি দেবে।

Blogger Comment
Facebook Comment