সর্বশেষ খবর:

অভিনেতা রনির মৃত্যু, টেলি দুনিয়ায় শোকের ছাঁয়া



পুকুরে ডুবে মৃত্যু হল কোলকাতার টেলি জগতের জনপ্রিয় অভিনেতা রণেন চক্রবর্তী ওরফে রনির।

১৪ মে (গতকাল) রাতে সার্ভে পার্ক থানা এলাকার রাসমণি বাগানের পুকুর থেকে তাঁর মৃত দেহ উদ্ধার করা হয়।ওই এলাকার কালীবাড়ি লেনে রনি বাড়ি । পরিবারের দাবি, রাতে বন্ধুদের সঙ্গে তিনি পুকুরে সাঁতার কাটতে গিয়েছিলেন। বন্ধুরা জানিয়েছেন, আচমকাই জলে ডুবে যায় রনি।
পরে তাকে উদ্ধার করে বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিত্‍সকরা রনিকে মৃত ঘোষণা করেন। রনি এ যাবৎ বহু টেলি সিরিয়ালে অভিনয় করছিলেন। তাঁর অভিনীত চরিত্রগুলিও দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয় ছিল। এভাবে তাঁর আচমকা মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে টেলি দুনিয়ায়।
    Blogger Comment
    Facebook Comment