সর্বশেষ খবর:

প্রেমিকের বিছানায় ছাত্রীর লাশ, তোলপাড়!



বিশ্বনাথে প্রেমিকের বিছানায় স্কুলছাত্রীর মৃত্যু নিয়ে রহস্য তৈরি হয়েছে। চাঞ্চল্যকর ওই ঘটনাটি নিয়ে এলাকায় আলোচনা সমালোচনা চলছে।

প্রেমিকের পরিবারের দাবি, সবার অজান্তে প্রেমিকের ঘরে ডুকে ওই ছাত্রী আত্মহত্যা করেছে। অন্যদিকে স্কুলছাত্রীর পরিবারের দাবি, তাকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলার লামাকাজী ইউনিয়নের আতাপুর গ্রামে ওই ঘটনাটি ঘটেছে। নিহত রিনা বেগম (১৬) আতাপুর গ্রামের আবদুল করিমের মেয়ে স্থানীয় রাগিব-রাবেয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী। প্রেমিক প্রবাসফেরত মঈন উদ্দিন একই গ্রামের প্রতিবেশী মৃত তাজউদ্দিনের পুত্র। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

জানা গেছে, প্রবাসফেরত মঈন উদ্দিনের সঙ্গে দীর্ঘদিন ধরে রিনার রোমান্স চলে আসছিল। এ নিয়ে উভয় পরিবারের মধ্যে বাদানুবাদ হয় কয়েকবার। মঈন উদ্দিন প্রায়ই রিনাকে মোবাইলে ফোন দিতো। পরে রিনার পরিবারের বাধায় ফোন যোগাযোগ বন্ধ হয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুরে রিনা গোসল করার কথা বলে বের হয়ে পুকুরপাড়ে গেলে প্রেমিক মঈন উদ্দিনের ভাতিজি ইমা তাকে ডেকে নিয়ে যায়। এরপর আর তার খোঁজ মিলেনি। সন্ধ্যায় প্রেমিকের শয়নকক্ষে তার বিছানার চাদর দিয়ে ঢাকা অবস্থায় রিনার লাশ পাওয়া যায়। এ সময় প্রেমিক মঈন উদ্দিন ও তার ভাতিজিকে আর বাড়িতে পাওয়া যায়নি।

ঘটনার পর থেকে প্রেমিক মঈন উদ্দিনসহ পরিবারের সদস্যরা আত্মগোপনে রয়েছে। স্কুলছাত্রী রিনার পিতা আবদুল করিমের অভিযোগ, তার মেয়েকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তিনি হত্যাকারীদের নামের তালিকা দিলেও পুলিশ তা গ্রহণ না করে জোরপূর্বক সাদা কাগজে তার স্বাক্ষর নিয়ে যায়। পরে ওই কাগজে দরখাস্ত লিখিয়ে হত্যা মামলার পরিবর্তে একটি অপমৃত্যু মামলা রুজু করে। এ ব্যাপারে আদালতের শরণাপন্ন হবেন বলে জানিয়েছেন তিনি।

    Blogger Comment
    Facebook Comment