কাদের মোল্লার নামফলক থেকে শহীদ মুছে ফেলার উদ্যোগ
মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লাকে ২০১৩ সালের ১২ ডিসেম্বর ফাঁসিতে ঝুঁলিয়ে মৃত্যুদ- কার্যকর করা হয়। মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের জন্য তাকে দোষী সাব্যস্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তার কবরের নামফলককে ‘শহীদ’ শব্দটি ব্যবহার করা হয়েছে। এতে এলাকার মুক্তিযোদ্ধারা ক্ষুদ্ধ হয়ে তার নামফলক থেকে শহীদ শব্দটি বাদ দিতে কর্তৃপক্ষের কাছে দাবি জানান। খবর দ্য ডেইলি স্টারের।
এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকসানা রহমান ২২ এপ্রিল জানান, ‘আমরা এই নামফলকটি পরিবর্তন করতে পদক্ষেপ নিয়েছি। পূনরায় এই নির্বাহী কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান এ পদক্ষেপটি প্রক্রিয়াধীন রয়েছে।’
স্থানীয় মুক্তিযোদ্ধারা জানিয়েছেন, কাদের মোল্লার কবরে নামের আগে শহীদ শব্দটি ব্যবহার করে সকল মুক্তিযোদ্ধাদের উপহাস করা হয়েছে। একই সাথে স্বাধীনতার রণাঙ্গণে দেশের জন্য যারা প্রাণ দিয়েছেন তাদের অপমান করা হয়েছে। নামফলকে শহীদ শব্দটি নতুন করে তাদের মনে আঘাত দেওয়া হয়েছে বলেও মুক্তিযোদ্ধারা মনে করেন।
ফরিদপুর জামায়াতের আমির অধ্যাপক আব্দুত তুয়াব বলেন, ‘এই নামফলকটি স্থানীয়দের সিদ্ধান্তেই হয়েছে। এ ব্যপারে পার্টির করার কিছু ছিল না।’
(ডেইলি স্টার থেকে অনুবাদ করেছেন মোহাম্মদ রবিউল্লাহ ।)

Blogger Comment
Facebook Comment