কম্পিউটার জগতে এক বিস্ময়কর সম্ভাবনা নিয়ে আবির্ভূত হয়েছে রাইশা রহমান। বয়স মাত্র তিন বছর এই বাংলাদেশি শিশুটির। কম্পিউটার জ্ঞানের দিক দিয়ে বয়সকে হার মানিয়েছে এই ছোট্ট শিশুটি। প্রযুক্তির জ্ঞান এই শিশুটিকে করেছে অন্য শিশুদের থেকে আলাদা। ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল এবং ট্যাবলেট নিখুঁতভাবে অপারেট করতে পারে রাইশা। তার প্রযুক্তির সম্পর্কে জ্ঞানের কথা শুনলে মনে হবে কোন কল্পকাহিনী কিন্তু প্রকৃতপক্ষে এ কোন কল্পকাহিনী নয়, এটাই বাস্তবতা।
শিশুটির কম্পিউটার নিয়ে আগ্রহ ছোটকাল থেকেই। বসয় যখন তার ৩ মাস তখন থেকেই অদ্ভুত দৃষ্টিতে কম্পিউটারের দিকে তাকিয়ে থাকত রাইশা। কে জানে, হয়তবা তখনই মনস্থির করেছিল এই ছোট্ট শিশুটি তার আগমনী বার্তা বিশ্বকে দেয়ার জন্য। শিশুটি যে কোন ভার্সন এর উইন্ডোজ অপারেট করতে পারে। এই বয়সের শিশুরা যখন পড়ে থাকে খেলনা নিয়ে, রাইশা তখন অবিরাম খেলে যায় কম্পিউটার গেমস। হাউজ অফ ডেথ, এংরি বার্ড, সুপার মারিও, কিং অফ ফাইটার সহ প্রায় ১০০টি গেমস খেলে শেষ করেছে বিস্ময় বালিকাটি। হোক কম্পিউটার অথবা মোবাইল এমন কোন এপ্লিকেশন নেই যা রাইশা ব্যবহার করতে পারে না। সফটওয়্যার ইন্সটল এবং আন ইন্সটল করা তার কাছে সময়ের ব্যাপার মাত্র।
ছবি: ফোকাস বাংলা




Blogger Comment
Facebook Comment