নারীদের যৌন অভিযোজনের ক্ষমতা পুরুষদের চেয়ে বেশি। সাম্প্রতিক মনোবিজ্ঞানীরা সমকামিতা নিয়ে দীর্ঘদিন গবেষণা শেষে এই তথ্য জানিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো অঙ্গরাজ্যের সমাজতাত্ত্বিক সমিতির বার্ষিক সভায় এই গবেষণার ফলাফল উপস্থাপিত হয়েছে।
মনোবিজ্ঞানীরা বলেন, সমলিঙ্গের সাথে সম্পর্ক তৈরির সুযোগ দেওয়া হলে, নারীদের সমকামী হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। পুরুষরা এক্ষেত্রে সীমা লঙ্গন না করারই বেশি পক্ষপাতি।
মার্কিন মনোবিজ্ঞানীরা ৫ হাজার নারী ও ৪ হাজার পুরুষদের মধ্যে যৌনসঙ্গী বেঁছে নেওয়ার জন্য একটি জরিপ কার্যক্রম পরিচালনা করে। এই সমীক্ষায় তরুণ- তরুণীদের অন্তর্ভুক্ত করা হয়। সমীক্ষা শেষে তারা জানিয়েছে, যৌন পরিচয় পরিবর্তনের হার পুরুষ অপেক্ষা নারীদের ভিতর তিনগুন বেশি।
তবে, উচ্চ শিক্ষিত, শারীরিকভাবে আকর্ষণীয় এবং কম বয়সে মা হওয়া নারীদের ক্ষেত্রে সমকামিতার সম্ভাবনা সবচেয়ে কম।
যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নটর ডেম বিশ্ববিদ্যালয়ের গবেষক ডা. এলিজাবেথ ম্যাকক্লিন্টক বলেন, নারীরা সঙ্গী হিসেবে পুরুষ-নারী উভয়কেই সমান পছন্দ করলেও, অনুকূল পরিস্থিতিতে অধিকাংশ ক্ষেত্রে তারা পুরুষ সঙ্গীই বেশি পছন্দ করে। পুরুষদের সাথে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করা নারীদের মধ্যে সমকামিতার হার অনেক কম।
উচ্চ শিক্ষিত পুরুষদের ক্ষেত্রে সমকামি হওয়ার সম্ভাবনা কম। এদের মধ্যে সমকামি না হওয়ার সম্ভাবনা শতভাগ। সাধারণত উভয় লিঙ্গের প্রতি পুরুষদের আকর্ষণও খুব কম। তাই, তাদের মধ্যে যৌন পরিচয় পরিবর্তনের হারও খুব কম।

Blogger Comment
Facebook Comment