সর্বশেষ খবর:

পার্কে ফ্রি ওয়াইফাই অনৈতিক কাজে ব্যবহার করছে যুগলরা

sex in park

অতিরিক্ত সুবিধা যে কীভাবে মাথাব্যথার কারণ হয়ে দাঁড়ায়, তা ভারতের ভোপালের চিনার পার্কে না গেলে বোঝাই যাবে না। জনগণের সুবিধার্থে এই পার্কে কয়েকদিন আগেই ফ্রি WiFi জ়োন চালু করা হয়েছে। কিন্তু, দিন যত এগোচ্ছে, তত বিপত্তির মাত্রাটা বেড়ে চলেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বহুদিন ধরেই ভোপালের এই পার্কে প্রেমিক-প্রেমিকারা নিজেদের একেবারে একান্ত মুহূর্ত কাটাতে আসে। কিন্তু এখন WiFi জ়োন চালু হয়ে যাওয়ায় তাঁরা অবাধেই দেখছে পর্নোগ্রাফি। ভিডিওতে যেমনটি চলছে, তেমনভাবেই নিজেরাও যৌনসঙ্গমে লিপ্ত হচ্ছে।

সম্প্রতি, এই পার্কেই বেশ কয়েকটি যুগলকে চূড়ান্ত আপত্তিজনক অবস্থায় দেখতে পাওয়া গেছে। তাদের প্রত্যেকের কাছেই মোবাইল কিংবা ট্যাব পাওয়া গেছে, যেখানে পর্নোগ্রাফির রগরগে দৃশ্য তখনও অবাধেই চলছিল। ভোপালে এই ‘বিখ্যাত’ পার্কটি এখন কার্যত যৌনসঙ্গমের লীলাক্ষেত্র হয়ে উঠেছে। বর্তমানে বয়স্কদের এই পার্কে আসা যাওয়া প্রায় বন্ধ হয়ে গেছে। বলতে গেলে সারাদিন ধরেই এই মজনুরা তাদের লায়লাদের সঙ্গে শরীরী খেলায় মেতে ওঠে এমনটা জানিয়েছে স্থানীয়রা।



জানা গেছে, ভোপাল পৌরনিগমের পক্ষ থেকে কড়া পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। শহরের পৌরপিতা অলোক শর্মা জানালেন, ওই পার্কে এখন ক্যামেরা লাগানো হচ্ছে। যাতে এই পার্কে অশালীন কাজকর্ম বন্ধ হয়ে যায়। পাশাপাশি, WiFi-এর সঙ্গে একটি আধুনিক সফটওয়্যারও নিয়ে আসা হচ্ছে। এর মাধ্যমে যারা মোবাইল থেকে পর্ন সার্চ করবেন, তাদের নম্বর সোজা কম্পানির কাছে চলে যাবে। তারপর তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।
    Blogger Comment
    Facebook Comment