সাবেক ইন্দোকানাডিয়ান পর্ণতারকা সানি লিওন মানেই যেনো নতুন কোনো চমক। তাইতো একের পর এক চলচ্চিত্রের কাজ জমা পড়ছে তার হাতে। এবার 'কুলফি' শিরোণামের একটি তেলেগু ছবিতে অভিনয় করতে যাচ্ছেন সানি। যেখানে সানিকে দেখা যাবে ছোটবেলার স্কুলড্রেস পরা অবস্থায়।
ছোট স্কার্ট আর সাদা জামা পরে কুলফি ছবির আইটেম গানে নাচবেন সানি। এরই মধ্যে আইটেম গানটির শুটিং সম্পন্ন হয়েছে। স্কুলড্রেস পরে সানি হারিয়ে গিয়েছিলেন নস্ট্যালজিয়ায়।
বলিউডের জনপ্রিয়তা অর্জন করে এবার দক্ষিণী মাতানোর চেষ্টায় আছেন সানি। দক্ষিণী ছবির পরিচালকেরাও সানিকে নিতে চান তাদের ছবিতে। আর এই প্রথম কুলফি ছবির মাধ্যমেই দক্ষিনীর ছবিতে পা রাখছেন সানি লিওন।
এ ছাড়াও সানির ঝুলিতে রয়েছে তামিল, তেলেগু ও মারাঠি ছবির অফার৷
উল্লেখ্য, এরই মধ্যে সানি ঘোষণা দিয়েছেন, সেক্স সিম্বল না, তিনি একজন অভিনেত্রী হতে চান। যে কারনে 'টারজান' ছবির অফার নাকচ করেছেন সানি৷
সানির বলেন, 'সেক্স সিম্বল নয়৷ অভিনেত্রী হতে চাই৷ তাই টারজান ছবি করব না৷'

Blogger Comment
Facebook Comment