বার্সেলোনার হয়ে সংবাদ সম্মেলনে নতুন কোচ লুইস এনরিক বললেন, 'যতই সুয়ারেজ আসুক, মেসি এখনও আমার দলের এক নম্বর ফুটবলার। দুই মাস আগের পরিস্থিতি একদম নেই। এনরিক বলেন, 'ওর জায়গা নিয়ে একটু অদল-বদল করতে হচ্ছে। আগে দুই স্ট্রাইকার ছিল মেসি এবং নেইমার।
এবার নেইমারের পাশে সুয়ারেজ। মেসি একটু পেছনে। সেটা হলে সামনের দুজনের থেকে সেরাটা পাওয়া যাবে।" তবে এর সবই হবে অক্টোবরের পর। কারণ, বিশ্বকাপে ইতালির চেলিনির কাঁধে কামড় বসানোর অপরাধে ওই সময় পর্যন্ত সাসপেন্ড হন সুয়ারেজ।
ততদিন কী হবে? এনরিক এও বললেন, বার্সেলোনাই এবার আলাদা করে ফিফার কাছে শাস্তি কমানোর আবেদন করতে পারে। ব্যাপারটা নিয়ে চিন্তা-ভাবনা চলছে। একটা ব্যাপার অবশ্য পরিষ্কার। সেটা হলো, সুয়ারেজ স্পেনে আসার পর প্রচারের যাবতীয় ক্ষিরটা খেয়ে যাচ্ছেন।
তার বাড়ির সামনে সারাক্ষণই সমর্থকদের ভিড়। যদি একবার দেখা দেন। এমনটা কিন্তু নেইমার আসার পরও হয়নি। স্পেনের কাগজগুলিও মেসির এই পিছিয়ে আসার ব্যাপারটা নিয়ে ব্যাপার প্রচার চালাচ্ছে। "সুয়ারেজের কাছে একরকম পরাজয়ই বলতে হবে", এমনটাই তারা বলতে চায়।
এরই মধ্যে বার্সেলোনার ডিফেন্ডার অ্যাড্রিয়ানো করেয়া মৌসুম শুরুর আগে অনুশীলনে রোজ অসুস্থ হয়ে পড়ছিলেন। দেখা গেল, তার হৃৎকম্পন অনিয়মিত। সে জন্য আপাতত তাকে চার থেকে ছয় সপ্তাহ বিশ্রাম দেওয়া হচ্ছে। সাসপেন্ড জাভি .. চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে নিয়মভঙ্গের জন্য এক ম্যাচ সাসপেন্ড হচ্ছেন রিয়াল মাদ্রিদের তারকা জাভি আলোনসো এবং অ্যাথলেতিকো মাদ্রিদের কোচ দিয়েগো সিমোনে।
চড়া মেজাজের ওই ম্যাচে বারবারই মাঠে ঢুকে পড়ছিলেন সিমোনে। এমনকী, অতিরিক্ত সময়ে মাঠে ঢুকে রেফারিদের নির্দেশ পর্যন্ত দিতে থাকেন। আর জাভি (ফাইনালে খেলেননি) তেড়ে গিয়েছিলেন অ্যাতলেতিকো বেঞ্চের দিকে।

Blogger Comment
Facebook Comment