সর্বশেষ খবর:

পূর্ণিমার রাতে ২০ মিনিট কম ঘুম হয়

সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, পূর্ণিমার রাতে মানুষ অন্যান্য রাতের চেয়ে গড়ে ২০ মিনিট কম ঘুমান। এর কারণ লুনার সাইকেল আপনার মস্তিষ্ককে আক্রান্ত করে। ‘কারেন্ট বায়োলজি’ সাময়িকীতে গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে। খবর বার্তা সংস্থা আইএএনএস।

গবেষণাটিতে অংশগ্রহণকারীদের গড়ে ২০ মিনিট কম ঘুমাতে দেখা যায়। পূর্ণিমার সময় সময়মতো ঘুমাতে গিয়ে তারা বেশ সমস্যায় পড়লেন। গড়ে ৫ মিনিট বেশি সময় লাগলো ঘুম আসতে। তথ্যটি দিয়েছেন সুইডেনের গোথেনবরা ইউনিভার্সিটির গবেষক মাইকেল স্মিথ। ১৮ থেকে ৩০ বছর বয়সী ৪৭ জন পূর্ণবয়স্ক তরুণ-তরুণীর ওপর এ গবেষণা পরিচালিত হয়।


স্মিথ বলেন, লুনার সাইকেলের সঙ্গে সত্যিই ঘুমের সম্পর্ক রয়েছে। পূর্ণচন্দ্রের সময় আমাদের মস্তিষ্ক বাহ্যিক উত্তেজনা দ্বারা প্রভাবিত হয়।
গবেষকরা বলছেন, আমাদের শরীরে যে সার্কেইডিয়ান ঘড়ি রয়েছে, সম্ভবত তার মতো আরও একটি জৈবিক ঘড়ি রয়েছে, যেটি চাঁদের দ্বারা প্রভাবিত হয়।

    Blogger Comment
    Facebook Comment