সর্বশেষ খবর:

রাতভর পার্টিতে ঘনিষ্ঠ অবস্থায় করণ-বিপাশা! (ভিডিওসহ)

বলিউডে টক অব দ্যা টাউনে পরিণত হয়েছেন বিপাশা বসু এবং করণ সিং গ্রোভার। অ্যালন সিনেমায় এই দুই তারকার ক্যামেস্ট্রি ইতোমধ্যেই ঝড় তুলতে সক্ষম হয়েছে। তবে সম্প্রতি শোনা যাচ্ছে, পর্দায় অন্তরঙ্গে পরিপূর্ণ দৃশ্যে অভিনয় করতে গিয়ে বাস্তব জীবনেও কাছাকাছি চলে এসেছেন বিপাশা-করণ।vCANChN

শুধু তাই নয় এই দুই তারকা নাকি মিডিয়ার সামনে কেবল সহকর্মীর মনোভাব দেখাচ্ছেন আর লুকিয়ে লুকিয়ে কাছের বন্ধুদের নিয়ে রাতভর পার্টি করে যাচ্ছেন। তবে আপাত দৃষ্টিতে ভক্তরা একে কেবল রটনাই মনে করছিলেন তবে এবার বেড়িয়ে গেছে আসল খবর।

হারমানের সাথে বিয়ের তারিখ নিয়ে গড়িমসি করে বিয়ের তারিখ পেছান বিপাশা এখন ব্যস্ত ছোটপর্দার সুদর্শন তারকা করণের বিপরীতে অ্যালন সিনেমা নিয়ে। সিনেমায় করণ- বিপাশার অন্তরঙ্গের দৃশ্য দেখে ইতোমধ্যেই দর্শকরা বুঝতে পারছেন কতটা কাছাকাছি চলে এসেছেন তারা? আর তাই এতো গুঞ্জন। তবে গুঞ্জনে নিজেরাই আবার ঘি ধেলেছেন! কীভাবে জানতে চান?

তবে শুনুন, খুব সম্প্রতি বিপাশার ম্যানেজার নতুন বাড়ি কেনা উপলক্ষে একটি পার্টির আয়োজন করেন আর এই পার্টিতে বিপাশ এবং করণকে পেয়ে বেশ আনন্দিত হন তারুন আহুজা। আর এই পার্টিতেই করণ বিপাশাকে বেশ ঘনিষ্ঠ অবস্থাতেই দেখা যায়।

পার্টিতে উপস্থিত সূত্র জানায়, পার্টিতে পুরোটা সময় জুড়ে বিপাশা আর করণকে একসাথে দেখা যায়। দুজন যেন কিছুতেই একজন আরেকজনকে ছাড়তে চাচ্ছিলেন না। ড্যান্স ফ্লোরে বিপাশা-করণকে ঘনিষ্ঠ অবস্থাতেই দেখা যায়। আর এই পার্টিতে নাকি ঋত্বিক রোশনও উপস্থিত ছিলেন।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া




    Blogger Comment
    Facebook Comment