সর্বশেষ খবর:

হাতি যখন গাছে!

শিরোনামটি শুনে হয়ত অনেকেই অবাক হচ্ছেন। মনে মনে ভাবছেন এটাও কি সম্ভব। হাতি কিভাবে গাছে উঠতে পারে? এত বড় একটি দেহ নিয়ে গাছে ওঠা একদমই অসম্ভব। কিন্তু এমনটিই ঘটেছে জিম্বাবুয়ের উত্তরে মানা পুলস পার্কে। ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে গাছে উঠে গেছে একটি হাতি।

বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের ভিত্তিতে জানা গেছে চার বছর আগে দক্ষিণ আফ্রিকার বাসিন্দা কাসিনি শখের বসে ছবি তোলা শুরু করেন। একদিন পার্কে হঠাৎ হাতির এ ‘ক্ষুধামাখা অগ্নিমূর্তি’ দেখে ক্যামেরাবন্দি করতে ভুল করেননি তিনি।

 
    Blogger Comment
    Facebook Comment