সর্বশেষ খবর:

মেডিক্যালে তরুণী ধর্ষণে আটক রক্ষী



ভারতের লক্ষ্ণৌতে তরুণীকে গণধর্ষণ ও হত্যার ঘটনায় গ্রেফতার করা হয়েছে এসজি পিজিআই মেডিক্যাল কলেজের নিরাপত্তারক্ষী রামসেবক যাদবকে। তিনি ওই ঘটনার প্রধান আসামি।

 রোববার তাকে গ্রেফতার করা হয় ৷ওই মেডিক্যাল কলেজেই চাকরি করতেন ২৫ বছর বয়সী বিধবা তরুণী। বৃহস্পতিবার মোহনলালগঞ্জে তরুণীর নগ্ন দেহ উদ্ধারের পর চারজনকে আটক করে পুলিশ।

শনিবার রাতে পুলিশ সূত্রে জানা যায়, রামসেবক যাদবকেই প্রধান অভিযুক্ত হিসেবে মনে করা হচ্ছে। এরপর এ দিন সকালে নিরাপত্তারক্ষীকে গ্রেফতার করে পুলিশ।

এদিকে ঘটনার জেরে উত্তপ্ত হয়ে ওঠে লক্ষ্ণৌয়ের বিভিন্ন এলাকা। রাজ্যের আইনশৃঙ্খলা ব্যবস্থা ভেঙে পড়ায় ও মোহনলালগঞ্জ গণধর্ষণে দোষীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ দেখান মহিলা কংগ্রেস কর্মীরা।
    Blogger Comment
    Facebook Comment