সর্বশেষ খবর:

বিদেশ সফরে ক্রিকেটারদের বান্ধবীদের ছাড়পত্র দিল বিসিসিআই



ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে খেলোয়াড়দের বান্ধবীদের চলাফেরা নতুন কিছু নয়। তবে সেটা ছিল সম্পূর্ণ গোপনে। বান্ধবীদের অবশ্য অন্য হোটেলে উঠাতেন। আজহারের সঙ্গে সঙ্গীতা বিজলানিও এক হোটেলে থাকেননি কখনও। তা সত্ত্বেও ছিয়ানব্বই বিশ্বকাপের সময় বেঙ্গালুরুতে গুরুত্বপূর্ণ পাকিস্তান ম্যাচের সময় আজহার-বিজলানির যুগলে ছবি পাওয়ার জন্য ফটোগ্রাফারদের সঙ্গে রীতিমতো ঝামেলা বেঁধে গিয়েছিল ভারত অধিনায়কের। এ ছাড়াও ভারতের মিডল অর্ডার ব্যাটসম্যান, যিনি বাঁ-হাতি বোলারও, তাঁর সঙ্গে যখন এক বলিউড নায়িকার প্রেমপর্ব চলছিল, সেই সময় ভারতের এক বিদেশ সফরে ওই অভিনেত্রী সেই দেশে গিয়েছিলেন। সিরিজটা ছিল অনিল কুম্বলের ভারতের ২০০৪ অস্ট্রেলিয়া সফর। তবে নিশ্চিত ভাবেই টিম হোটেলে ওঠেননি। অন্য হোটেলে থেকেছেন।

ভারতীয় ক্রিকেট বোর্ডের বিদেশ সফরে বান্ধবীদের ছাড়পত্র দেয়ায় এখন আর বিরাট কোহলির সঙ্গে ইংল্যান্ডে দেখা করার জন্য নামী বলিউড অভিনেত্রী অানুস্কা শর্মার লুকোছাপার কোনো দরকার থাকল না। তবে বোর্ডের শনিবারের ঘোষণার আগেই অানুস্কা বিলেতে চলে গিয়েছেন। ট্রেন্টব্রিজে প্রথম টেস্ট শেষ হওয়ার পরপরই বিরাটের সঙ্গে তাঁকে দেখা গেছে। এ দিন কোহলি 'গোল্ডেন ডাক' মেরে আউট হওয়ায় তাঁকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় অানুস্কা-জড়িত জোক্স ছড়িয়ে পড়েছে। শনিবার থেকে লর্ডস তথা লন্ডনে বিরাট-অানুস্কা প্রকাশ্যেই উৎসুক ফটোগ্রাফারদের পোজ দিতে পারবেন!

    Blogger Comment
    Facebook Comment