সর্বশেষ খবর:

বিউটি পার্লারের আড়ালে…

ভারতের বিহারের রাজধানী পাটনায় অভিযাত এলাকায় বিউটি পার্লারের আড়ালে চলতে থাকা সেক্স র‌্যাকেটের পর্দা ফাঁস করে দিয়েছে রাজ্য পুলিশ। পাটনার একটি অভিজাত এলাকায় রমরমাভাবে চলছিলে এ বেআইনি দেহব্যবসা। সম্প্রতি ওই পার্লারে হানা দিয়ে পুলিশ বিহারে শিল্প দপ্তরের উপনির্দেশকসহ মোট ছয়জন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
সোমবার দুপুরে পাটনার বোরিং রোডের নৈসি বিউটি পার্লারে পুলিশের একটি বিশেষ দল হানা দেয়। শিল্প দপ্তরের ডেপুটি ডিরেক্টর আনন্দ কুমার বর্ধনকে ওই পার্লারে একটি মেয়ের সঙ্গে আপত্তিজনক অবস্থায় আটক করে পুলিশ।  এসময় পার্লারটিতে তল্লাশি চালিয়ে এক যুবতীসহ পাঁচজন পুরুষকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশি জিজ্ঞাসাবাদে জানা গেছে, ওই বিউটি পার্লারের সঞ্চালক সেক্সের জন্য যুবতীদের এক হাজার টাকা করে দিতেন। পুলিশ ডেপুটি আধিকারিকের গাড়ি, একটি বাইকসহ অন্য আপত্তিজনক জিনিস জব্দ করেছে।
জানা গেছে, পাটনার এসএসপি মনু মহারাজ থানায় এসে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেছেন। দালালদের মাধ্যমে নেপাল ও পশ্চিমবঙ্গ থেকেও যুবতীদের এই কাজের জন্য নিয়ে আসা হতো বলে জানা গেছে।
এসএসপি মনু মহারাজ জানিয়েছেন, পুলিশের একটি দল ওই পার্লারের ওপর বেশ কয়েকদিন ধরে নজরদারি রাখছিল। সোমবার দুপুরে দেখা যায়, একজন ব্যক্তি গাড়িতে করে এসে পার্লারের বেসমেন্টে চলে যান। এরপরেই পুলিশ পার্লারে হানা দেয়। শিল্প দপ্তরের আধিকারিক ছাড়াও অন্য দুই যুবক টুনটুন কুমার, হিমাংশু কুমার ও দুই দালাল রাজা ওরফে মনমান খান ও অভিজিৎ কুমার চৌধুরীকে পুলিশ গ্রেপ্তার করেছে।
পুলিশি তল্লাশিতে প্রচুর সংখ্যায় কনডমের প্যাকেট, ভায়াগ্রার ট্যাবলেট ও বেশকিছু আপত্তিকর জিনিস জব্দ করা হয়েছে।
    Blogger Comment
    Facebook Comment