সর্বশেষ খবর:

সারিকার বিয়ে


ভালোবেসে বিয়ে করলেন মডেল-অভিনেত্রী সারিকা। গত ২১ মার্চ বাংলানিউজে প্রকাশিত হয় এই খবর। যদিও পরে এ বিষয়ে কোনো ঘোষণা আসেনি তার পক্ষ থেকে। এ কারণে ছড়িয়ে পড়ে নানা গুজব।

এবার গুঞ্জন নয়, সত্যিই বিয়ের পিঁড়িতে বসেছেন সারিকা। গত ১২ আগস্ট রাতে ঘরোয়া আয়োজনে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। পাত্রের নাম মাহিন করিম। তিনি পেশায় ব্যবসায়ী।

বিয়ের অনুষ্ঠান হয়েছে উত্তরায় মাহিম করিমের বাসায়। এ সময় দুই পরিবারের সদস্যরাই শুধু ছিলেন।

ফেসবুক পেজে নিজের প্রোফাইলে বরের সঙ্গে তোলা একটি ছবি দিয়েছেন সারিকা।

সংবাদমাধ্যমকে বিয়ের খবর জানাতে সারিকা রাজধানীর বনানীর একটি অভিজাত স্থানে আমন্ত্রণ জানিয়েছেন। সেখানে ১৩ আগস্ট বিকেলে সাংবাদিকদের সঙ্গে দেখা করবেন তিনি।

দীর্ঘদিন ধরে অভিনয়ে নেই সারিকা। মিডিয়ার সবার সঙ্গেই যোগাযোগ কমিয়ে দিয়েছেন। অনেকটা স্বেচ্ছা নির্বাসন বেছে নিয়েছেন বলা যায়।

* (ওপরের ছবিতে) সারিকা ও মাহিম করিম

গেলো রোজার ঈদে এনটিভিতে প্রচারিত হয় অপুর্বর পরিচালনায় সারিকার টেলিছবি 'ব্যাকডেটেড'। -
    Blogger Comment
    Facebook Comment