
র্যাগিংয়ের শিকার হয়ে মারাত্মক আহত হয়েছেন আল-আমিন নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের ক্রিমিনোলজি বিভাগের প্রথম বর্ষের এক শিক্ষার্থী।
বৃহস্পতিবার রাত ১১টার দিকে এ র্যাগিংয়ের ঘটনা ঘটে। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে।
আহত শিক্ষার্থীর বড় ভাই জানান, তার অবস্থা সঙ্কটাপন্ন। ইতোমধ্যে কয়েকবার বমিও হয়েছে।
আল-আমিনকে দেখতে রাতে ঢামেকে গিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, প্রক্টর অধ্যাপক এ এম আমজাদসহ ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক।
ছাত্রলীগ মুহসীন হল শাখার কয়েকজন কর্মী এ র্যাগিংয়ের সাথে জড়িত বলে জানা গেছে।
প্রতক্ষদর্শীরা জানান, আল আমিন গতকাল বিকেল থেকে কলাভবনের সামনে এক বান্ধবী নিয়ে আপত্তিকর অবস্থায় বসে ছিল।
এ সময়ে ক্যাম্পাসে বিদ্যুৎ ছিল না।
এ সময় মোহসিন হলের কয়েকজন ছাত্র তাদের ধারধর ও লাঞ্ছিত করে টিএসসিতে চলে যায়। পরে আল আমিন বঙ্গবন্ধু হলে বন্ধুদের ফোন দিলে তারা লাঠিসোটা নিয়ে মহসিন হলের শিক্ষার্থীদের আক্রমণের চেষ্টা করে। এ সময় মহসিন হলের শিক্ষার্থীদের সাথে আরো কয়েকজন শিক্ষার্থী যোগ দিলে বঙ্গবন্ধু হলের শিক্ষার্থীরা পালয়ে যায়। কিন্তু আল আমিন পালাতে না পেরে মহসিন হলের শিক্ষার্থীদের হাতে আটকা পরে। পরে তাদের বেদম প্রহারে আল আমিন মাথায় গুরুতর আঘাত পায়। রাতেই তাকে বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে ভর্তি করা হয়। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।
তবে আল আমিন তার সাথে বান্ধবী থাকার কথা অস্বীকার করেছে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. এ এম আমজাদ বলেন, এ ঘটনার বিষয়ে উভয় পক্ষের পাল্টাপাল্টি বক্তব্য পাওয়া গেছে। বিস্তারিত খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
Blogger Comment
Facebook Comment