
রাজধানীর পূর্ব রাজাবাজরে চ্যানেল আইয়ের 'কাফেলা' অনুষ্ঠানের উপস্থাপক মাওলানা নুরুল ইসলাম ফারুকীকে গলা কেটে হত্যার ঘটনায় সন্দেভাজন এক নারীকে আটক করা হয়েছে।
শনিবার সাকাল সাড়ে ৯টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জের নোয়াপাড়া থেকে 'রহস্যনারী' মাহমুদা আক্তার ওরফে আমেনা ওরফে আসমাকে আটক করে পুলিশ।
বাংলামেইলকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার বিপ্লব কুমার সরকার।
তিনি জানান, তথ্য প্রযুক্তির ব্যবহার এবং গোয়েন্দা নজরধারীর মাধ্যমে সন্দেহজনক নারী আমেনাকে আটক করা হয়েছে। আজ সকাল সাড়ে ৯টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানা পুলিশের সহায়তায় নোয়াপাড়ারার একটি বাড়ি থেকে মাহমুদা আক্তার ওরফে আমেনা ওরফে আসমাকে আট করা হয়।
ডিসি বিপ্লব কুমার জানান, মাওলানা ফারুকী হত্যার পর এ নারীকে ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে। ঘটনার দিন বিকেলে এ নারী ফারুকীর বাসায় এসে নিজের নাম আসমা বলে দাবি করেন এবং কিছু সময় সেখানে অবস্থান করেন। ফারুকীর দ্বিতীয় স্ত্রীসহ স্বজনরা দাবি করেছেন বোরকা পরা ওই নারীর আচরণ ছিল সন্দেহজনক।
তিনি আরো জানান, চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের তদন্তে এখন পর্যন্ত ৩০ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় সন্দেহভাজন এ নারীকে জিজ্ঞাসাবাদের আওতায় আনা হবে।
আটককৃত ওই নারীকে ঢাকায় এনে ঘটনাস্থল পরিদর্শন করা হবে। সেই সঙ্গে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানান ডিসি বিপ্লব কুমার।
উল্লেখ্য, ১৭৪ পূর্ব রাজাবাজার মুন্সীবাড়ীর একটি চার তলা ভবনের দুই তলায় দ্বিতীয় স্ত্রীর পরিবার নিয়ে থাকতেন মাওলানা ফারুকী। গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে হজে যাওয়ার কথা বলে দুই জন তার সঙ্গে সাক্ষাৎ করতে আসেন। এরপর ১৫/২০ মিনিট পর আরো তিনজন ভক্ত পরিচয় দিয়ে বাসায় আসেন। কিছুক্ষণ পর এরা অস্ত্রের মুখে স্ত্রী-সন্তানদের ও পরিবারের অন্য সদস্যদের একটা কক্ষে আটকে রেখে ডাইনিং রুমে ফরুকীকে গলাকেটে হত্যা করে চলে যায়।
Blogger Comment
Facebook Comment