সর্বশেষ খবর:

রুমি ২য় স্ত্রীর সন্তান দেখতে উড়াল দিচ্ছেন



জনপ্রিয় সঙ্গীতশিল্পী আরফিন রুমি আবারও বাবা হতে যাচ্ছেন। দ্বিতীয় স্ত্রী আমেরিকা প্রবাসী কামরুন নেসার গর্ভে পৃথিবীর আলো দেখার অপেক্ষায় রুমির অনাগত পুত্রসন্তান। রুমির অপেক্ষা আর মাত্র কয়েকদিন। রুমি এ ব্যাপারে কিছু না জানালেও তার ঘনিষ্ঠ মহলে কান পাতলেই শোনা যাচ্ছে এ আনন্দ সংবাদ।

এরই মধ্যে পুত্রসন্তানের নামও চূড়ান্ত করেছেন রুমি। রুমির কাছের একজন নাম প্রকাশ না করার শর্তে বলেন, 'রুমি ওর সন্তানের মুখ দেখতে অধীর হয়ে অপেক্ষা করছে। অস্থির সময় কাটছে ওর। ও ওর সন্তানের নামও চূড়ান্ত করে রেখেছে। ওর সন্তানের নাম রাখবে শাহ মোহাম্মদ আইয়ান ইউসুফ।'

এর আগে রুমি জানিয়েছিলেন, অনাগত সন্তানের কথা ভেবে বেশ ক'মাস আগেই কামরুন নেসাকে তার বাবা-মায়ের কাছে আমেরিকায় পাঠিয়েছেন উন্নত পরিবেশ আর সুচিকিৎসার জন্য। প্রসঙ্গত, ২০১২ সালের অক্টোবরে নানা ঘটনার মধ্য দিয়ে বিয়েবন্ধনে আবদ্ধ হন রুমি-কামরুন নেসা। প্রথম স্ত্রী লামিয়া ইসলাম অনন্যা ও দ্বিতীয় স্ত্রী কামরুন নেসাকে নিয়ে চলছিল রুমির সংসার।

তবে বেশি দিন গড়ায়নি, রুমির অত্যাচারে সংসারে ফাটল ধরে। প্রথম স্ত্রীর মামলায় ব্যক্তিজীবন ও সংগীত ক্যারিয়ারে দারুণভাবে ক্ষতিগ্রস্ত হন রুমি। চলতে থাকে মামলার দীর্ঘসূত্রতা। দেশের বাইরে যাওয়ার অনুমতি হারান রুমি। গেল প্রায় এক বছর ধরে মামলা-মোকদ্দমায় বিধ্বস্ত রুমির পাশে শতভাগ ছায়া হিসেবে ছিলেন দ্বিতীয় স্ত্রী কামরুন নেসা।

জানা গেছে, রুমি তার অনাগত পুত্র ইউসুফের আগমনের কথা বিবেচনা করে প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদসহ অমীমাংসিত সব সমস্যা সমাধান করবেন খুব শিগগিরই। এরপর সেপ্টেম্বরের মাঝামাঝি নাগাদ উড়াল দেবেন আমেরিকায় কামরুন নেসার কাছে। উল্লেখ্য, রুমি ও তার প্রথম স্ত্রী অনন্যার ঘরে আরিয়ান নামের চার বছরের একটি পুত্র সন্তান রয়েছে।
    Blogger Comment
    Facebook Comment