সর্বশেষ খবর:

মাথাব্যাথ্যা কমবে নিত্য যৌনমিলনে



মাথাব্যাথার সমস্যার সকলের কম-বেশি থাকে। কিন্তু সম্প্রতি চমকে দেওয়ার মতো মন্তব্য করছেনে আমরিকার স্ত্রীরোগ বিশেষজ্ঞ লরেন স্ট্রেইশার। মাথাব্যথার দুর করার ওষুধ যৌন মিলন।

আগস্টের মাঝামাঝি এক টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাতকারে স্ট্রেইশার জানান, অনেক সময়েই দৈহিক মিলনের ফলে চটপট সারবে ঘ্যানঘেনে মাথাব্যথা। তাঁর ব্যাখ্যা, সঙ্গমের সময় পুরুষ-নারী উভয়ের শরীর থেকেই এন্ডরফিন নিঃসৃত হয়। তার মতে, শরীর থেকে বেশি মাত্রায় এন্ডরফিন বেরিয়ে যাওয়ার কারণইে দ্রুত মাথাব্যথার হাত থেকে রেহাই মেলে। তার দাবি, শুধু মাথাই নয়, শরীরের বিভিন্ন অংশের ব্যথা এই পদ্ধতিতে সারবে।

স্ট্রেইশারের পরার্মশ, শরীরে বেশ কিছুদিন ধরে কোনও ব্যাথা ঘাঁটি বাঁধলে কথায় কথায় কড়া পেইনকিলার না খেয়ে বরং নিয়মিত যৌন মিলিনের অভ্যাস গড়ে তোলা ভালো। তিনি জানান, দক্ষিণ ইলিনয় বিশ্ববিদ্যালয়ে এক গবষেণায় জানা গেছে, মাইগ্রেনের ব্যাথায় ভোগা এক মহিলা প্রতিদিন যৌন মিলনের অভ্যাস তৈরি করার পর শরীরের অন্তত ৫০ শতাংশ ব্যথার হাত থেকে  নিষ্কৃতি পেয়েছেন।

স্ট্রেইশারের যুক্তি, অনেকের শরীরই রোজ ব্যাথার শিকার হয়। যৌনতার উত্তেজনায় সাময়িক হলেও মনোযোগ বিক্ষিপ্ত হয়। এই কারণেও ব্যথার বোধ খানিক দূর হয়।

তবে পরিশেষে তার উপলব্ধি 'প্রচণ্ড ব্যাথার ক্ষেত্রে কিন্তু এই মতবাদ খাটে না। তখন দ্রুত পেইনকিলারের শরণাপন্ন হওয়া ছাড়া সত্যিই কোনও গতি নেই।'
    Blogger Comment
    Facebook Comment