সর্বশেষ খবর:

লাজুকদের সমস্যার সমাধান দেবে সানি লিওন


বলিউডের বিখ্যাত সানি লিওনের 'বেবি ডল' সাহায্যের হাত বাড়িয়ে দিলেন দেশের জনগণদের প্রতি। শুনে অবাক লাগছে? কিন্তু খবরটা সত্যি, আলোচনার শীর্ষে থাকা আইটেম গার্ল এবং অভিনেত্রী সানি লিওন এবার দেশের লাজুক তরুণ-তরুণীদের সেবায় নিযুক্ত হবেন।

ক্লাব, রেস্তোরাঁতে বন্ধুদের সঙ্গে গিয়েছেন। কিন্তু লাজুক হওয়ার জন্য কখনোই সেখানকার কোন সুন্দর ছেলে বা মেয়ের সাথে ইচ্ছা থাকলেও আলাপ জমাতে পারেননি। আপনার সেই সমস্যার সমাধান করে দেবে সানি খোদ। রেস্তোরাঁতে পছন্দ হওয়া ছেলেটি বা মেয়েটি আপনার বন্ধু হওয়ার জন্য সঠিক কিনা সেটাই আপনাকে জানাবে সানি।

বি টাউনের এই লাস্যময়ী নায়িকার সাহায্য পাওয়ার জন্য খুব বেশি খেসারতও আপনাকে দিতে হবে না। শুধু গুগল প্লে সাইটে গিয়ে 'ইমকনোসথি' অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিতে হবে। এরপরে, কোথাও গেলে নিজের পছন্দের ছেলে বা মেয়েটিকে সেই অ্যাপ্লিকেশনের সাহায্যে গোলাপ ফুলের ছবি পাঠিয়ে বন্ধুত্ব শুরু করতেই পারেন।

এই অ্যাপ্লিকেশনের সবথেকে বড় সুবিধা হল আপনি দ্রুত ছবিটি এবং নিজের ফোন নম্বর সহজেই সরিয়ে ফেলতে পারেন। তবে, এই কাজটি তখনই করতে পারবেন, যখন আপনার মত অন্যরাও এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন। তাহলে তাহলে বেবি ডলের সাহায্যে এবার অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিয়ে খুঁজে নিন নিজের পছন্দের মানুষকে।
    Blogger Comment
    Facebook Comment