সর্বশেষ খবর:

কোকা-কোলার ব্যবহার, রীতিমতো ভড়কে যাবেন


বন্ধুদের সাথে আড্ডায় কিংবা কোন পার্টিতে কোকা-কোলা না হলে যেন চলে না। বিভিন্ন সময়ে একবার দেখলেই একটু চুমুক নিতে মন চাইবেই। কিন্তু আপনি কী জানেন যে, এই কোকা-কোলা অনেকেই আর কী কী কাজে ব্যবহার করেন? এখানে দেখে নিন, কোকা-কোলার আরো ৭টি ব্যবহার যা জানলে রীতিমতো ভড়কে যাবেন আপনি।

১. পোড়া বাসন পরিষ্কার করে : রান্না-বান্নার পর বাসনে যে তেল চিটচিটে দাগ পড়ে থাকে তা পরিষ্কার করা যায় কোক দিয়ে। এসব পরিষ্কারের কাজে ব্যবহৃত অনেক পণ্যের বাজে দুর্গদ্ধ অনেকেই সহ্য করতে পারেন না। তাই সামান্য পরিমাণ কোক পাথে ঢালুন এবং ১৫-২০ মিনিট রেখে স্কার্ব দিয়ে ঘষুন। দেখবেন, ঝকঝকে পরিষ্কার হয়ে গেছে।

২. চুল থেকে আঠালো পদার্থ ওঠানো : চুইংগাম যদি চুলে লেগে যায়, তাহলে কী অবস্থা দাঁড়ায়? চুল ছিঁড়ে ওই গাম তুলতে হয়। এর দারুণ সমাধান কোকা-কোলা। শুধু চুইংগাম নয়, যেকোনো আঠালো পদার্থ চুলে লাগলে তাকে একটু কোকা-কোলা দিন। এর এসিডিটি আঠালো পদার্থকে চুল থেকে আলগোছে উঠিয়ে আনবে কোনো ক্ষতি না করে।

৩. ধাতব পদার্থ পলিশ করতে : আপনি কী কয়েন সংগ্রহ করেন? সময়ের সঙ্গে এগুলো ময়লা হয়ে যায়। একটু কোকো-কোলা দিয়ে পরিষ্কার করুন। ঝকঝকে হয়ে যাবে।

৪. কাপড় থেকে তৈলাক্ত পদার্থ তুলতে : কাপড়ে তেল লেগে গেছে অথবা গ্রিজ জাতীয় পদার্থ? চিন্তার কিছু নেই। তেল চিটচিটে অংশে একটু কোক ঢেলে দিয়ে রাখুন। একটু পর ঘষে ধুয়ে ফেলুন। দেখবেন, পরিষ্কার হয়ে গেছে।

৫. জানালার কাঁচ পরিষ্কার করতে : কাঁচ পরিষ্কারের লিকুইড শেষ হয়ে গেলে আবার দোকানে গিয়ে কিনে আনা ঝামেলা। একটু কোক নিয়ে জানালা ঘষা শুরু করুন। দেখবেন কাঁচ ঝকঝকে হয়ে যাবে।

৬. দাঁত পরিষ্কার করে : আপনি জানেন কি যে কোকা-কোলা দাঁতের ক্ষয় সারিয়ে দেয়? বাড়ির খুদে সদস্যের সদ্য ক্ষয়ে পড়া একটি দাঁত যদি পেয়ে থাকেন, তবে কোকা-কোলায় ডুবিয়ে দিন। কয়েক দিন রাখলে দেখবেন, ক্ষয়প্রাপ্ত অংশটি ভালো হয়ে গেছে।

৭. কীট-পতঙ্গ দমন করে : কীট-পতঙ্গ দমন করতে আমরা কীটনাশক ব্যবহার করি। কীট-পতঙ্গ যেখানে আসে সেখানে কোক ছিটিয়ে দিন, দেখবেন সব চলে গেছে। এমনকি এগুলোকে মেরেও ফেলে কোকা-কোলা।
    Blogger Comment
    Facebook Comment