সর্বশেষ খবর:

অপারেশনে মহিলার স্তনে রাখা দুই কিলো কোকেন উদ্ধার!!



এক মহিলার নকল স্তনের ভেতর দু'কিলো কোকেন পেয়ে গ্রেপ্তার করেছে পুলিশ। মাদ্রিদের অ্যাডল্ফ সুয়ারেজ বিমানবন্দর থেকে ৪৩ বছর বয়সী মহিলার কাছে থেকে উদ্ধার করা হয় ১.৭ কিলোগ্রাম কোকেন।

ভেনেজুয়ালার এই মহিলাকে সন্দেহজনকভাবে গ্রেপ্তার করা হয়। এরপর মহিলার অদ্ভুত ব্যবহারে তাকে পাঠানো হয় কাস্টমের কাছে।

সেখানকার অনুসন্ধানকারীরা লক্ষ্য করেন, মহিলার দুই স্তনের গঠন আলাদা। এ নিয়ে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। অবশেষে মহিলা স্বীকার করেন, তার স্তনের ভেতর লুকিয়ে রয়েছে কোকেন।

পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডাক্তাররা সার্জারি করার সময় দেখেন, সেখানে বানানো হয়েছে নকল স্তন। অপারেশন করে ১.৭ কিলোগ্রাম কোকেন উদ্ধার করা হয়। মদকদ্রব্য পাচারের অভিযোগে ওই মহিলাকে গ্রেপ্তার করে পুলিশ।
    Blogger Comment
    Facebook Comment