সর্বশেষ খবর:

ঘেন্নায় গা গুলিয়ে উঠার মতো খাবার !


হ্যালোইন এমন এক উৎসব যা মূলত ইউরোপে উৎপত্তি হয়েছে। তবে বর্তমানে আমেরিকা মহাদেশ ঘুরে এটি পৌঁছে গেছে পৃথিবীর অন্যান্য জায়গাতেও।

সম্প্রতি হয়ে যাওয়া হ্যালোইন উৎসবে অন্যান্যবারের মতো এবোরো অনেক দেশের শিশু কিশোররা সেজেছিল বিচিত্র সব সাজে। বাদ ছিলেন না অতি উৎসাহী বড়রাও।

তেমনি চীনের বিচিত্র পোশাক পরা শিশু-কিশোর আর ভয়ঙ্করপ্রেমীদের জন্য হ্যালোইনের দিন বেইজিংয়ের কয়েকটি রেস্টুরেন্ট আয়োজন করেছিল অদ্ভূত সব খাবার।

যা দেখলে অনেকেই হয়তো ভয় পাবেন আবার অনেকেরই ঘেন্নায় গা গুলিয়ে উঠবে। তেমনি কিছু খাবারের মেন্যু হলো…

বিস্কুটে মোড়া কাটা আঙুল: বিচিত্র আর ভয়ঙ্কর দর্শন একটি খাবার হলো বিস্কুটে মোড়ানো মানুষের কাটা আঙুল। অবশ্য খেতে গিয়ে বোঝা যায়, এগুলো আসলে আসল আঙুল নয় বরং মচমচে ওয়েফার।

মিষ্টি কুমড়ার বমি: এমনিতেই হ্যালোইনে মিষ্টি কুমড়া দিয়ে বিভিন্ন অদ্ভূত দর্শন মুখমণ্ডল বানানো জনপ্রিয় একটি রীতি। সেই রীতি অনুসরণ করেই বেইজিংয়ের একটি রেস্তোরাঁ সাজিয়েছিল বিচিত্র এক খাবার।

খাবারটি এমনভাবে প্লেটে সাজিয়ে দেয়া হয়েছিল যে, দেখে মনে হবে মোটা একটা মিষ্টি কুমড়া সবুজ বমি করছে।

কাটা আঙুলের বিস্কুট: প্লেটে যদি কেউ সুন্দর করে মানুষের কাটা আঙুল সাজিয়ে দেয় তাহলে খাওয়াতো দূরের কথা তা দেখতেও নিশ্চয়ই কারো ভালো লাগবে না।

কিন্তু তেমনি একটি খাবার এবার তৈরি করা হয়েছে। সুন্দর করে প্লেটে সাজানো কাটা আঙুলের নখের গোড়ায় আবার লেগে রয়েছে শুকনো রক্ত। মনে হয় যেন একটু আগেই খামচি দিয়ে তুলে এনেছে কারো মাংস। অবশ্য এগুলো দেখতে আঙুলের মতো হলেও আসলে সব মিষ্টি কুকিজ।

বিচিত্র সব খাবারের মধ্যে আরো রয়েছে- মানুষের বৃহদান্ত্র আকারের বিস্কুট, শিশুর মাথাওয়ালা গোলাপি কেক, মানুষের মলের আকারের চকলেট কেক, তরমুজ দিয়ে বানানো মানুষের খুলি, অপুষ্ট ভ্রুণসহ নানা কিছু।
    Blogger Comment
    Facebook Comment