তার নাম সুমন খাতুন। বাড়ি ভারতের পশ্চিমবঙ্গে। ওজন ২০৩ পাউন্ড। এই বয়সে তার যে ওজন থাকার কথা ছিল, তার চেয়ে পাঁচ গুণ বেশি। উচ্চতা মাত্র ৩ ফুট ৫ ইঞ্চি।
তার প্রিয় খাবার মিষ্টি, কেক।
এত খেয়েও সুখে নেই সুমন। মোটা হওয়ার নানা যন্ত্রণা তাকে সহ্য করতে হচ্ছে। খেতে, বসতে, হাঁটতে, শুতে, স্কুলে যেতে তাকে নানা বিড়ম্বনায় পড়তে হচ্ছে।
আর সমস্যায় আছে তার মা-বাবা। তার মা মুমবেলি বিবি জানান, তারা তাদের মেয়ের ভবিষ্যত নিয়ে শঙ্কিত। তিনি স্থানীয় চিকিৎসকদেরও শরণাপন্ন হয়েছিলেন। তারা জানিয়েছে, দ্রুত ওজন নিয়ন্ত্রণ করতে না পারলে শিশুটি নানা সমস্যায় আক্রান্ত হতে পারে।

Blogger Comment
Facebook Comment