সর্বশেষ খবর:

গণধর্ষণের শিকার নির্ভয়ার নার্স

  

এবার গণধর্ষণের শিকার নির্ভয়ার চিকিত্‍‌সায় সাহায্যকারী নার্স। পাঞ্জাবের মানসায় গণধর্ষণের শিকার হন তিনি। ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে। আটক করা হয়েছে বেশ কয়েক জনকে। জানা গিয়েছে, এক পরিচিত যুবতীর অসুস্থতার কথা বলে তাঁকে বুঢলাডা ডাকা হয়েছিল। সেখানে একটি ঘরে নিয়ে গিয়ে এক প্রৌঢ়-সহ ৪ জন তাঁকে ধর্ষণ করে। নিগৃহীতার বয়ান দায়ের করে তাঁর মেডিক্যাল চেকআপ করিয়েছে পুলিশ। নিগৃহীতা সফদরজঙ্গ হাসপাতালে নার্স। নিজের জবানবন্দিতে তিনি পুলিশকে জানিয়েছেন, প্রায় ২ মাসে আগে রমনদীপ কৌর নামে এক যুবতী দিল্লি আসে। তখনই তার সঙ্গে আলাপ হয়। রবিবার বলবিন্দর সিং ওরফে কালা নামে এক যুবক তাঁকে ফোন করে জানায় যে, রমনদীপ গুরুতর অসুস্থ। তাই তিনি যেন, দেখা করতে আসেন। বুঢলাডার একটি গ্রামে আসতে বলা হয় নিগৃহীতাকে। বন্ধুর সঙ্গে দেখা করতে তিনি সোমবার সন্ধে বুঢলাডা পৌঁছন। স্টেশনে তাঁকে বলবিন্দর রিসিভ করতে এসেছিল। এর পর বাইকে করে খেতের পাশে তৈরি একটি বাড়িতে নিয়ে যায় সে। নিগৃহীতা জানিয়েছেন, ওই ঘরে প্রথম থেকেই তিন জন পুরুষ এবং তিন জন মহিলা উপস্থিত ছিলেন এবং তারা প্রত্যেকেই মদ্য পান করছিলেন। সেখানে উপস্থিত মহিলারা বিবস্ত্র ছিল বলেও জানিয়েছেন নিগৃহীতা। এর পর বলবিন্দর নিজের বাকি বন্ধুদের সঙ্গে মিলে সারারাত তাঁকে ধর্ষণ করে। এ ব্যাপারে মুখ খুললে, তাঁকে প্রাণে মেরে ফেলা হবে বলে হুমকি দেয় বলবিন্দর। এর পর নিগৃহীতাকে স্টেশনে ছাড়তেও আসে সে, কিন্তু সেখানে রেল পুলিশকে দেখে চিত্‍‌কার শুরু করেন নিগৃহীতা। তখনই বলবিন্দরকে গ্রেপ্তার করে পুলিশ। ৮ হাজার টাকা, মোবাইল, মঙ্গলসুত্র এবং কানের দুল কেড়ে নেওয়ারও অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে।
    Blogger Comment
    Facebook Comment