সর্বশেষ খবর:

ছাত্রলীগ কর্মীদের বহিস্কার এর পরিপ্রেক্ষিতে পবিপ্রবিতে সভা-সমাবেশ নিষিদ্ধ : আদেশ অমান্য করে বিক্ষোভ

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) এলাকায় সকল প্রকারের মিছিল- মিটিং ও সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। তবে আদেশ অমান্য করে বিক্ষোভ মিছিল করেছে বহিষ্কৃতরা। এ নিয়ে ক্যাম্পাসে বিরাজ করছে থমথমে পরিস্থিতি।

 বিশ্ববিদ্যালয়ের ৭৪ জন ছাত্রলীগ কর্মী বহিষ্কারের পর উত্তপ্ত ক্যাম্পাসে শান্তি-শৃঙ্খলা ফিরে আনার জন্য প্রশাসনের পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো: নওয়াব আলী স্বাক্ষরিত এক নোটিশ হতে এ তথ্য জানা গেছে। এছাড়া পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বলবত থাকবে বলে জানা যায়। এদিকে এই আদেশ অমান্য করে হলে হলে বহিষ্কৃত ছাত্ররা বিক্ষোভ প্রদর্শন করে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ফলে থমথমে পরিবেশ বিরাজ করছে পুরো ক্যাম্পাস জুড়ে।

উল্লেখ্য, এ বছরের ৬ এপ্রিল আধিপত্য বিস্তারকে নিয়ে পটুয়াখালী–বরিশাল গ্রুপে বিভক্ত হয়ে ছাত্ররা সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরবর্তীতে এর শাস্তি স্বরুপ প্রশাসন ৭ জন কে ১ বছরের জন্য ও ৬৭ জনকে হল বহিষ্কার ও অর্থদণ্ড করে।
    Blogger Comment
    Facebook Comment