সর্বশেষ খবর:

বহিষ্কারের প্রতিবাদে পবিপ্রবিতে ছাত্রলীগের বিক্ষোভ


বিশৃঙ্খলার দায়ে জড়িত ৭৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়ায় প্রতিবাদে বিক্ষোভ করেছে পটুয়াখালী বিজ্ঞান ওপ্রযুক্তিবিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) শাখা ছাত্রলীগ। সোমবার দুপুরে তারা এ বিক্ষোভ মিছিল করে। জানা গেছে, মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় ছাত্র নেতারা এই শাস্তির তীব্র প্রতিবাদ জানান। ছাত্রলীগ নেতা ৮ম সেমিস্টারের ছাত্র লিমন বলেন, আমাদের সভাপতি নতুন কমিটি নিয়ে এখন ঢাকাতে অবস্থান করছেন। এছাড়া আগের কমিটির অনেক সিনিয়র নেতা এখন ক্যাম্পাসের বাইরে রয়েছেন। এই সময় প্রশাসন ছাত্রলীগের ভাবমূর্তি নষ্ট ও এই ক্যাম্পাসে ছাত্রলীগের অবস্থান দুর্বল করতে এ ধরনের শাস্তির নির্দেশ দিয়েছে। নাম প্রকাশে এক ছাত্রলীগ কর্মী বলেন, বহিষ্কৃত ৭৪ জনের মধ্যে প্রায় ৬৪ জন ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী। তবে এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় সভাপতি মো. কামরুজ্জামান সোহাগ বলেন, আমি ২-৩ দিন পর ক্যাম্পাসে ফিরবো, যতদুর শুনেছি ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল হয়েছে। ক্যাম্পাসে ফিরে এ নিয়ে আলোচনা করা হবে।
    Blogger Comment
    Facebook Comment