
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৪-১৫ সম্মান প্রথম বর্ষের ব্যবসা প্রশাসনের অধীনে 'গ' ইউনিটের ভর্তি পরীক্ষা দিতে এসে আটক হলেন বিচারপতির মেয়ে। পরীক্ষার্থীর নাম- সানজানা বিনতে বশির। বাবা হাইকোর্টের বিচারপতি এএনএম বশির উল্লাহ।
ভর্তি পরীক্ষা চলাকালীন রাজধানীর বোরহানউদ্দিন কলেজ থেকে তাকে আটক করা হয়। পরীক্ষার্থীর রোল নম্বর ৬৫৪০২৫।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর এম আমজাদ আলী বাংলামেইলকে বলেন, 'পরীক্ষা চলাকানী মোবাইল ফোনে ম্যাসেজের মাধ্যমে বাইরে থেকে তারা কাছে উত্তর সরবরাহ করা হয়। পরে হলের পরিদর্শন তাকে আটক করে শাহবাগ থানায় সোপর্দ করে।'
তার বিরুদ্ধে একটি মামলা দায়েরের ব্যবস্থ নেয়া হচ্ছে বলেও জানান তিনি।
সূত্র -বাংলামেইল২৪ডটকম
Blogger Comment
Facebook Comment