
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় জালিয়াতির ঘটনায় ৭ জনকে আটক করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আটক ওই ৭ শিক্ষার্থীর প্রত্যেকের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে উত্তর পাওয়ার প্রমাণ মিলেছে।
শুক্রবার বিকাল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত জবির সি ইউনিটের ভর্তি পরীক্ষায় এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন আশিকুর রহমান, ইউসুফ আলি, ইমরান হোসেন, দিপু চন্দ্র রায়, আবুল হোসেন, টিটন দাস ও রাজন আহমেদ।
পরে তাদেরকে প্রক্টর অফিসে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে মোবাইলে এসএমএসে উত্তর প্রদানের বিষয়টি প্রমাণিত হয়।
আটকদের দেওয়া তথ্য মতে, ঢাকা কলেজ ছাত্রলীগকর্মী রানা, জবি শিক্ষার্থী এনামুল, জবি অর্থনীতি বিভাগের শিক্ষার্থী সৈকত, ও রাসেল নামের এক ব্যক্তি তাদের উত্তরের এসএমএস পাঠিয়েছে।
তবে এখন পর্যন্ত অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি জবি প্রশাসন।
জবির ভারপ্রাপ্ত প্রক্টর ড. নূর মোহাম্মাদ বলেন, আটক ওই ৭ শিক্ষার্থীকে কোতয়ালি থানায় সোপর্দ করা হয়েছে। প্রচলিত আইনে তাদের বিচার হবে।
Blogger Comment
Facebook Comment