
ভারতে চিড়িয়াখানায় বাঘের আক্রমণে প্রাণ গেল দর্শনার্থী এক ছাত্রের। মর্মান্তিক এ ঘটনা ঘটে দিল্লির ন্যাশনাল জুলজিক্যাল পার্ক চিড়িয়াখানায়।
নিহত ছাত্রের নাম মাকসুদ (২০)। তবে তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।
চিড়িয়াখানা কর্তৃপক্ষ সূত্রে জানা জায়, দ্বাদশ শ্রেণির ওই ছাত্র সাদা বাঘের খাঁচার রেলিংয়ের সামনে দাঁড়িয়ে ছিল। হঠাৎ রেলিং টপকে ছেলেটি পড়ে যায় খাঁচার মধ্যে। এই ঘটনায় চারিদিকে তোলপাড় শুরু হয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, প্রথমে বাঘটি ছেলেটিকে আক্রমণ করেনি। কিন্তু পড়ে যাওয়ার পর ছেলেটি বাঘটিকে লক্ষ্য করে ক্রমাগত পাথর ছুঁড়তে থাকে। এতে বিরক্ত হয়ে বাঘটি তাঁকে আক্রমণ করে। তাৎক্ষনিক ছেলেটি মারা যায়। কিন্তু তখন পর্যন্ত চিড়িয়াখানার কোনও কর্মী ঘটনাস্থলে আসতে পারেননি। তাঁরা আসেন প্রায় ২০ মিনিট পরে। তবে তিনি খাঁচার ভেতরে পড়লেন কিভাবে, তা জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা বলছে, খাঁচার রেলিং অনেক হালকা থাকায় ওই যুবক পড়ে যান।
তবে এমন অভিযোগ অস্বীকার করে চিড়িয়াখানার পরিচালক অমিতাভ অগ্নিহোত্রি বলেন, 'ওই যুবক রেলিং অতিক্রম করে খাঁচায় ঢুকে পড়ায় এ দুর্ঘটনা ঘটে।' খাঁচার রেলিং 'সম্পূর্ণ নিরাপদ' ছিল বলেও জানান তিনি।
Blogger Comment
Facebook Comment