সর্বশেষ খবর:

মুশফিক-মন্ডির গায়েহলুদ বুধবার


​কোটি তরুণীর হৃদয় ভেঙে গত বছরের অক্টোবরে মাহমুদউল্লাহ রিয়াদের শ্যালিকাকে আংটি পরিয়েছেন জাতীয় দলের অধিনায়ক মুশফিকুর রহিম। পাত্রী জান্নাতুল ফেরদৌস মন্ডি, প্রাইম বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষে পড়াশোনা করছেন।

বুধবার মুশফিক-মন্ডির গায়েহলুদ সন্ধ্যা। রাজধানীর বিমানবাহিনীর ফ্যালকন কনভেনশন সেন্টারে (প্রধানমন্ত্রীর কার্যালয়সংলগ্ন) গায়েহলুদের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মুশফিকুর রহিমের বাবা মাহবুব হামিদ।


সঙ্গে আলাপকালে তিনি বলেন, 'সকাল থেকে কাজ করেছি। এখন দুপুরের খাবার খাচ্ছি। খুব ব্যস্ত। ছেলের বিয়ের আয়োজন করছি। আত্মীয়স্বজন সবাই একে একে আসা শুরু করেছে। পুরো বাড়িতে বেশ মজা হচ্ছে।'

বিয়ের দিনক্ষণ নিয়ে টাইগার দলপতির বাবা আরো বলেন, 'বুধবার গায়েহলুদ হবে। পরদিন বিয়ে। ছেলের বউকে ঘরে তুলব। বেইলি রোডের অফিসার্স ক্লাবে বিয়ে হবে। একদিন পর ২৭ সেপ্টেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হবে।'

বুধবারের গায়েহলুদ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন জাতীয় দলের সব ক্রিকেটাররাই।

    Blogger Comment
    Facebook Comment