সর্বশেষ খবর:

বান্ধবীর সহায়তায় কুমিল্লার কলেজ ছাত্রীকে কক্সবাজারের হোটেলে ৬ দিন আটকে ধর্ষণ


​কুমিল্লার বরুড়ায় এক কলেজ ছাত্রীকে কক্সবাজারের একটি হোটেলে ৬ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ ধর্ষিতার বান্ধবী কলেজ ছাত্রী মুন্নী আক্তার মাহী, বন্ধু রুবেল ও ইমাম উদ্দিন নামে তিনজনকে গ্রেফতার করে শুক্রবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে।  শনিবার ঐ ছাত্রীর ডাক্তারী পরীক্ষা করা হবে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ ও মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, বরুড়া উপজেলার আগানগর ডিগ্রী কলেজের এক ছাত্রীকে (১৮) একই কলেজে পড়ুয়া তার বান্ধবী উপজেলার বড়হাতুয়া গ্রামের জাহাঙ্গীর আলমের মেয়ে মুন্নী আক্তার মাহী (১৮) গত ২৯ আগস্ট ফোন করে নিয়ে একই উপজেলার সরাফতি গ্রামের রুবেল (২৩), ইমাম উদ্দিন (২২) মিলে বেড়ানোর নাম করে কক্সবাজারে যায় এবং এলিন পার্ক নামের আবাসিক হোটেলে ওঠে। ঐ রাতে মুন্নি ও রুবেল হোটেলের একটি রুমে এবং ঐ ছাত্রী ও ইমাম উদ্দিন আরেকটি রুমে থাকার কথা জানানো হলে তিনি তাতে অপরাগতা প্রকাশ করেন। এতে মুন্নী, রুবেল ও ইমাম উদ্দিন ঐ ছাত্রীকে জোরপূর্বক রুমে নিয়ে আটক করে ইমাম উদ্দিন তাকে রাতভর ধর্ষণ করে। গত বুধবার পর্যন্ত তাকে হোটেলে আটক রাখা হয়। পরবর্তীতে বৃহস্পতিবার তাকে কক্সবাজার থেকে উদ্ধার করে বরুড়ায় নিয়ে আসা হয়।
এ বিষয়ে বৃহস্পতিবার রাতে রুবেল, ইমাম উদ্দিন ও মুন্নী আক্তারকে আসামি করে বরুড়া থানায় একটি মামলা করা হয়। পুলিশ শুক্রবার ভোর রাতে ঐ তিন আসামিকে গ্রেফতার করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা বরুড়া থানার এসআই প্রণব কান্তি দাস জানান, গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
    Blogger Comment
    Facebook Comment