সর্বশেষ খবর:

জোরপূর্বক নারীদের বিক্রি করছে ১০০০ ডলারে!



ইরাকের ইয়াজিদি নারী কিংবা তরুণী এখন বিক্রি হচ্ছে মাত্র এক হাজার ডলারে। বিস্ময়ের কোনো কারণ নেই। এটিই সত্যি। আর এ ঘটনা ঘটাচ্ছে ইরাক ও সিরিয়ার ইসলামিক স্টেটের (আইএস) যোদ্ধারা। তবে আইএস যোদ্ধা ছাড়া অন্য কারও কাছে তাদের বিক্রি করা হচ্ছে না।

অভিযোগ উঠেছে, আইএস যোদ্ধারা ইরাকের ইয়াজিদি সম্প্রদায়ের নারী ও যুবতীদের জোরপূর্বক ধর্মান্তর ও বিয়ের জন্য বিক্রি করছে। এ পর্যন্ত তিন শতাধিক নারীকে ইরাক থেকে সিরিয়ায় আনা হয়েছে। সিরিয়ার আইএস সদস্যদের কাছে তাদের বিক্রি করা হচ্ছে বলে জানিয়েছে ব্রিটেনভিত্তিক এনজিও দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।

সংস্থাটি বলেছে, আইএস যোদ্ধারা প্রায় ৩০০ ইয়াজিদি নারীকে অপহরণ করে সিরিয়ায় এনেছে। এর মধ্যে ২৭ জনকে বিয়ের জন্য বিক্রি করা হয়েছে বলে নিশ্চিত করেছে সংস্থাটি। আর প্রত্যেক নারী কিংবা যুবতী ক্রয়ের পেছনে ব্যয় করতে হচ্ছে মাত্র এক হাজার ডলার বা প্রায় ৮০ হাজার টাকা।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এক বিবৃতিতে বলেছে, ‌গত কয়েক সপ্তাহে যোদ্ধারা ইরাকের ইয়াজিদি সম্প্রদায়ের প্রায় ৩০০ নারী ও তরুণীকে অপহরণ করেছে।

সংস্থাটি বলেছে, তাদের কাছে তথ্য প্রমাণ আছে যে, ওই নারীদের ধর্মান্তর (ইসলাম গ্রহণ) করার পর ইচ্ছুক বরদের কাছে এক হাজার ডলারের বিনিময়ে বিক্রি করা হচ্ছে। তবে তারা আইএস যোদ্ধা ছাড়া অন্য কারও কাছে তাদের বিক্রি করছে না।

বিবৃতিতে আরও বলা হয়, প্রাপ্ত তথ্য অনুযায়ী সিরিয়ার আলেপ্পো প্রদেশ এবং রাকা ও হাসাকেহ প্রদেশের আইএস যোদ্ধাদের কাছে এ পর্যন্ত ২৭ জন নারীকে বিক্রি করা হয়েছে। ৩০০ জনের বাকিদের অবস্থা সম্পর্কে সংস্থাটি কিছু জানে না বলে জানিয়েছে। সিরিয়ান আরব ও কুর্দিশরা ওই সব নারীদের কেনার আগ্রহ দেখালেও তাদেরকে দেওয়া হচ্ছে না। - আল-আরাবিয়া

    Blogger Comment
    Facebook Comment